Weather Update : নতুন বছরের মুখে জাঁকিয়ে শীত! দক্ষিণবঙ্গে ঠান্ডার দাপট, উত্তরবঙ্গে কুয়াশা ও তুষারপাতের সম্ভাবনা

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবারের শীতে কলকাতাসহ গোটা বাংলা কার্যত কাঁপছে (Weather Update)। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বেলাতেও ঠান্ডার দাপট কমছে না (South Bengal Weather Update)। ভোর ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়ছে, ফলে সাধারণ মানুষ যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন—সেখানে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না (Weather Update)। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় শীতের অনুভূতি একই রকম থাকবে। তবে ৩১ ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায় সামান্য বদল লক্ষ্য করা যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

আরও পড়ুন : Tonsillitis : ঋতু বদলালেই টনসিলের যন্ত্রণা কেন বাড়ে? কারণ, লক্ষণ ও প্রতিরোধের সহজ উপায়

পূর্বাভাস বলছে, ১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে শীতের তীব্রতা কিছুটা কমলেও বড়সড় উষ্ণতার সম্ভাবনা নেই (Weather Update)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলবর্তী জেলাগুলিতে পারদ তুলনামূলকভাবে বেশি থাকবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গের আরেক বড় সমস্যা কুয়াশা (Weather Update)। আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সকালের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। ফলে যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গে কুয়াশার প্রকোপ আরও বেশি (North Bengal Weather Update)। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। কোনও কোনও এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কোচবিহারের কিছু অংশে বিকেলের দিকেও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় পৌঁছচ্ছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং ৩১ ডিসেম্বর থেকে শীতের দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Weather Update)।