Amazon Pay : বিনিয়োগ পরিষেবায় আমাজন পে, মাত্র ১ হাজার টাকায় ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৮% সুদের সুযোগ

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ডিজিটাল আর্থিক পরিষেবার জগতে আরও এক ধাপ এগোল আমাজন পে (Amazon Pay)। পেমেন্ট, রিচার্জ ও বিল পরিশোধের পর এবার সরাসরি বিনিয়োগ পরিষেবায় প্রবেশ করল এই জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম (Digital FD India)। নতুনভাবে চালু হওয়া ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) পরিষেবার মাধ্যমে মাত্র ১ হাজার টাকা থেকেই বিনিয়োগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত হওয়ায় স্বাভাবিকভাবেই এই পরিষেবা স্বল্প ও মাঝারি বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করছে। আমাজন পে (Amazon Pay) জানিয়েছে, এই এফডি পরিষেবার জন্য তারা পাঁচটি ব্যাঙ্ক এবং দু’টি এনবিএফসি বা ঋণ প্রদানকারী আর্থিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে। তালিকায় রয়েছে শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, শ্রীরাম ফিনান্স, স্লাইস এবং বাজাজ ফিনান্স। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও একটি ব্যাঙ্ক বা সংস্থা বেছে নিয়ে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন।

আরও পড়ুন : Debolina Nandy : বন্ধুত্ব নাকি অন্য সম্পর্ক? দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টা নিয়ে প্রকাশ্যে এল ঘটনা

এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হল, সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক সংস্থায় আগে থেকে অ্যাকাউন্ট না থাকলেও এফডি খোলা যাবে অনায়াসে। পুরো প্রক্রিয়াটিই ডিজিটাল, ফলে কোথাও গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই আমাজন পে (Amazon Pay) অ্যাপ ব্যবহার করে বিনিয়োগ সম্পন্ন করা সম্ভব। সুদের হারের ক্ষেত্রেও রয়েছে অতিরিক্ত সুবিধা। সাধারণভাবে সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ হলেও, মহিলারা যদি শ্রীরাম ফিনান্সে বিনিয়োগ করেন, তবে তারা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন। ফলে মহিলা বিনিয়োগকারীদের জন্য এটি আরও আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

নিরাপত্তার দিক থেকেও আশ্বাস দিয়েছে আমাজন পে। অংশীদার ব্যাঙ্কগুলির মাধ্যমে করা ফিক্সড ডিপোজিটগুলি (Fixed Deposit) ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর আওতায় বিমাকৃত। ব্যাঙ্ক প্রতি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার পাওয়া যাবে।অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহকদের আমাজন পে অ্যাপে ঢুকে Amazon Pay সেকশনে ক্লিক করতে হবে। সেখান থেকে Fixed Deposit অপশন নির্বাচন করে শর্তাবলি গ্রহণ করে পছন্দের ব্যাঙ্ক বা সংস্থা বেছে নিলেই সহজেই এফডি অ্যাকাউন্ট খোলা যাবে। ডিজিটাল বিনিয়োগের এই নতুন উদ্যোগ বাজারে যে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।