Tesla AI : মানুষের ডিজিটাল কপি তৈরি করবে টেসলার ‘অপ্টিমাস’,২০ বছরের মধ্যেই বদলে যাবে সভ্যতার চেহারা

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মানবসভ্যতার অগ্রগতিতে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে টেসলার ভবিষ্যৎ প্রযুক্তি (Tesla AI) । প্রযুক্তি দুনিয়ায় চমক লাগিয়ে ইলন মাস্ক (Elon Musk)দাবি করেছেন, আগামী দুই দশকের মধ্যেই এমন এক রোবট মানুষের জীবনে প্রবেশ করবে, যা সম্পূর্ণ বদলে দিতে পারে বর্তমান ধ্যানধারণা। টেসলার তৈরি এই অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটের নাম—অপ্টিমাস (Optimus)। ইলন মাস্কের (Elon Musk) মতে, অপ্টিমাস (Optimus) শুধুই একটি রোবট নয়, বরং ভবিষ্যতের এমন একটি যন্ত্র, যা মানুষের চেতনা, ব্যক্তিত্ব, এমনকি স্মৃতিশক্তিও কপি করতে সক্ষম হবে। সহজ ভাষায়, অপ্টিমাস (Optimus) একজন মানুষের ‘ডিজিটাল সংস্করণ’ বা ডিজিটাল কপি (Digital Human Copy) তৈরি করতে পারবে। ব্যবহারকারী যদি কোনও ‘টাস্ক’ নির্দিষ্ট করেন, তবে এই রোবট মানুষের মতো আচরণ করে সেই কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। যদিও এই প্রযুক্তি এখনই পুরোপুরি প্রস্তুত নয়, তবুও মাস্কের দাবি—২০ বছরেরও কম সময়ে এই বিস্ময় বাস্তবে রূপ নেবে।

আরও পড়ুন : High Court : সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায় ‘অযোগ্য’দের নাম, হাই কোর্টে ফের মামলা

সম্প্রতি এক অনুষ্ঠানে মাস্ককে সরাসরি প্রশ্ন করা হয়, সত্যিই কি অপ্টিমাস ভবিষ্যতে মানবচেতনাকে কপি করতে পারবে? প্রশ্নটি এড়িয়ে না গিয়ে তিনি সোজাসাপ্টা বলেন, “এটা এখনই সম্ভব নয়। কিন্তু হবে কি? অবশ্যই হবে। নিউরালিঙ্ক (Neuralink) আমাদের সেই ক্ষমতা দেবে।” মাস্কের ব্যাখ্যা—নিউরালিঙ্ক প্রযুক্তির মাধ্যমে মানুষের মস্তিষ্কে ঠিক কী চলছে, তার মানচিত্র তৈরি করা যাবে। সেই ডেটা অপ্টিমাসে আপলোড করলে রোবটটি একসময় মানুষের মতো চিন্তা-ভাবনা করা শুরু করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবার প্রকাশ্যে আনা হয় এই ফিউচারিস্টিক হিউম্যানয়েড রোবট Optimus-কে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা এবং প্রায় ৫৬ কেজি ওজনের এই রোবট সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এটি দুই পায়ে হাঁটতে পারে, জিনিসপত্র তোলা-রাখা, ঘর মোছা, সাধারণ গৃহস্থালির কাজ—সবই করতে সক্ষম। অপ্টিমাসের ‘মস্তিষ্ক’ চালিত হয় টেসলার উন্নত Artificial Intelligence (Tesla AI) সিস্টেমে, যা টেসলার গাড়িতেও ব্যবহৃত হয়।
বিশেষজ্ঞদের মতে, অপ্টিমাসের সফল বাস্তবায়ন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং মানবচেতনার গবেষণায় এক বিরাট বিপ্লব ঘটে যাবে। প্রযুক্তির দুনিয়ায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আগামীর এই রোবটে।