Super Cup Espana: সেমিফাইনালে মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: একদিন আগেই বিলবাওকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা (Barselona)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) সামনে তাই আরেকটি এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের (Super Cuo Espana) সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে (Atletico Madrid) ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। আর এতেই এবারের ফাইনালেও মুখোমুখি রিয়াল-বার্সেলোনা।

আরও পড়ুন:Vijay Hazare Trophy : উত্তর প্রদেশের কাছে হেরে বিজয় হাজারে থেকে কার্যত বিদায় বাংলার

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া এক অবিশ্বাস্য ফ্রি কিকে দলকে এগিয়ে দেন ভালভার্দে। গোলের পর রিয়াল কিছুটা রক্ষণাত্মক হয়ে খেলতে থাকে এবং পাল্টা আক্রমণে সুযোগ খোঁজে। প্রথমার্ধে আতলেতিকো সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সফল হতে পারেনি। আলেক্সান্ডার সোরলথের হেড ও হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। হাফ টাইমে তাই ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে বহুদিন পর রিয়ালের হয়ে গোলের স্বাদ পায় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। আতলেতিকোর রক্ষণভাগের মাঝখান দিয়ে দারুণভাবে ঢুকে পড়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দুই গোল হজম করার পরপরই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে সিমিওনের অ্যাসিস্টে ব্যবধান কমান আলেক্সান্ডার সোরলথ। জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে হেডে গোল করেন সোরলথ। ডিফেন্ডার রাউল আসেনসিওকে হালকা ধাক্কা দিয়ে জায়গা করে নিয়ে গোলটি করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। আঁতোয়া গ্রিজমানের আকর্ষণীয় শট কোর্তোয়া অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন, আর মার্কোস লোরেন্তের শট অল্পের জন্য বাইরে চলে যায়। যোগ করা সময়ে আলভারেজের শট গোলমুখ ছুঁয়ে বেরিয়ে গেলে আতলেতিকোর স্বপ্ন শেষ হয়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

একসময় ধারাবাহিকতায় ভুগে চাকরি হারানোর মুখে থাকা জাবি আলোনসোর দল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে। কিলিয়ান এমবাপে চোটের কারণে বাইরে থাকলেও তরুণ স্ট্রাইকার গনসালো গার্সিয়াকে রেখে সাফল্য পাচ্ছেন আলোনসো। ম্যাচে এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় রিয়াল।আগামী ১১ জানুয়ারি একই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।