Howrah: হাওড়ার হাড়হিম ঘটনা, প্রকাশ্যে শুটআউট প্রোমোটারকে

কলকাতা জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সামনেই ২০২৬- এর বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ জুড়ে বাড়ছে উত্তাপ। একাধিক জায়গা থেকে মিলছে শুটআউটের খবর। বুধবার সকালে হাওড়াতে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। গোলাবাড়ির পিলখানায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে ওই যুবকের। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:Cyber Fraud: মোবাইল অ্যাপের জাল বিছিয়ে প্রতারণা, কলকাতায় গ্রেফতার ছ’জন সাইবার দুষ্কৃতিকারী

কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা দৃশ্য। পুলিশ জানিয়েছে মৃত যুবক হল ২৭ বছর বয়সী সফিক খান। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় গোলাবাড়ি থানার পুলিশ। গিয়েছেন পদস্থ আধিকারিকরাও। জানা গিয়েছে, বুধবার সকালে দুষ্কৃতীরা বাইকে করে এসে ওই যুবককে গুলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে কারণ কি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে স্থানীয়রা বলছেন প্রমোটিং নিয়ে বিবাদের জেরে এই খুন। রোহিত এবং হারুন নামে দু’জন এই খুনের সঙ্গে জড়িত বলে দাবি। পুলিশ সূত্রে খবর ২ অভিযুক্ত ওই প্রোমোটারের কাছে মোটা টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় খুন করা হয়েছে তাকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে দুজন দুষ্কৃতী এসে সফিক খানকে লক্ষ্য করে গুলি চালায়। দাঁড়িয়ে কথা বলতে বলতেই আততায়ীরা ওই পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি একাধিক গুলি চালানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর বুধবার ভোর ৪টে ১০ নাগাদ, ২ আততায়ী হেঁটে ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। তার পর থেকেই এলাকায় নিরাপত্তা কোথায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।