OTT Platforms:ওয়েব সিরিজে বেলাগাম যৌন দৃশ্য! পাঁচ প্ল্যাটফর্মের উপর কড়া পদক্ষেপ কেন্দ্রের

দেশ প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: অশ্লীল ও বেলাগাম যৌন দৃশ্য প্রদর্শনের অভিযোগে দেশে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অ্যাপগুলি দীর্ঘদিন ধরে আপত্তিকর কনটেন্ট প্রচার করছিল। একাধিকবার সতর্ক করা হলেও নির্দেশ মানা হয়নি। ফলে বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Howrah: হাওড়ার হাড়হিম ঘটনা, প্রকাশ্যে শুটআউট প্রোমোটারকে

নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলির তালিকায় রয়েছে মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। কেন্দ্রের দাবি, এই অ্যাপগুলিতে প্রকাশ্যে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট দেখানো হচ্ছিল, যা তথ্য প্রযুক্তি বিধি এবং প্রযোজ্য আইন লঙ্ঘন করে। সতর্কবার্তা উপেক্ষা করায় ভারতে এই প্ল্যাটফর্মগুলির পরিষেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দেশ থেকে আর এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না। সূত্রের খবর, ডিজিটাল মাধ্যমে বেআইনি ও অশালীন কনটেন্ট রুখতে কেন্দ্র আগেও কঠোর অবস্থান নিয়েছিল। ২০২৪ সালে তথ্য প্রযুক্তি আইন, ২০২১-এর আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সংশ্লিষ্ট সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় কয়েকটি প্ল্যাটফর্মের মালিকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণে কেন্দ্রের এই পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনলাইন মাধ্যমে কী ধরনের বিষয়বস্তু প্রচার করা যাবে, তা নিয়ে বিতর্কের মাঝেই সরকার স্পষ্ট বার্তা দিল— আইন ভাঙলে রেয়াত নেই।