কালীঘাটের বাড়িতে সিআইডির নোটিস, কোন জালিয়াতি মামলায় অভিষেককে সোমবার ভবানিভবনে হাজিরার নির্দেশ! রাজনৈতিক আকাশে সৃষ্টি হয়েছে কালমেঘের ছায়া।

অপরাধ আইন দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরোঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেতা Abhishek Banerjee-এর কালীঘাটের বাড়িতে আজ পৌঁছে যায় সিআইডির একটি দল। ভবানীপুর এলাকার ‘শান্তিনিকেতন’ নামের একটি আবাসনের সামনে পৌঁছে যায় সিআইডির একটি দল। সূত্রের খবর, দুপুর প্রায় দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিক ওই ঠিকানায় হাজির হন। প্রথমে তাঁরা আবাসনের মূল দরজায় কড়া নেড়ে প্রায় কয়েক মিনিট অপেক্ষা করেন। তবে দীর্ঘ সময় কেটে গেলেও ভেতর থেকে কেউ সাড়া দেননি। পরে আবাসনের এক কর্মী বাইরে এসে জানান, ওই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কেউ বর্তমানে উপস্থিত নেই। এরপরই সিআইডি টিম কালীঘাটের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে আবারও যোগাযোগের চেষ্টা করা হয়। সেখানে উপস্থিত হওয়ার পর শেষ পর্যন্ত সংশ্লিষ্ট নোটিস গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে Shovondev Chattopadhyay-এর নাম ঘোষণা করে জমা দেওয়া একটি চিঠিতে বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগকে কেন্দ্র করে দায় হওয়া মামলার তদন্ত খতিয়ে দেখবে সিআইডি। তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার দুপুর ১২টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, তিনি ওই ‘শান্তিনিকেতন’ আবাসনে থাকেন না। তাঁর কথায় অনুযায়ী, “আমি কালীঘাটের বাড়িতেই থাকি। ওদের সেখানে যোগাযোগ করা উচিত।”

গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত বিস্তারিতভাবে পাওয়া যায়নি। তবে এই জালিয়াতি মামলায় ইতি মধাই রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । সব মিলিয়ে শনিবারের এই ঘটনা ঘিরে শহরের রাজনৈতিক আকাশে সৃষ্টি হয়েছে কালমেঘের ছায়া । আর সেই মেঘের আড়ালে এখন একটাই প্রশ্ন ঘুরছে—সোমবার ভবানীভবনে ঠিক কী জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন সময়ের অপেক্ষা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla