নিউজপোল ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সহযোগিতায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে কেন্দ্রের সংখ্যা ১১৭ থেকে বাড়িয়ে ৪৬৯টি করার প্রস্তাবও সামনে এসেছে। এই সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষ কম দামে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতালগুলির নাম ‘আয়ুষ্মান মন্দির’ করা হতে পারে বলে জানা গিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা রোগীদের জন্য কম দামে ওষুধ দেওয়ার বিশেষ প্রকল্পও চালু করার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ অনেক কম খরচে প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন।
বর্তমানে যে ওষুধ কিনতে হাজার টাকা খরচ হয়, তা অনেক কম মূল্যে রোগীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে মধ্যবিত্ত পরিবারের ও সাধারণ মানুষদের চিকিৎসার আর্থিক খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। শুধু সাধারণ রোগ নয়, ক্যান্সার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রেও বড়সড় ওষুধ ছাড়ের পরিকল্পনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত খরচের বোঝা কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার পাশাপাশি কম দামে ওষুধ পাওয়ার সুবিধা চালু হলে বহু রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমবে।
এখন দেখার বিষয় , কবে থেকে এই পরিকল্পনা বাস্তবে রূপ পায় এবং সাধারণ মানুষ কত দ্রুত তার সুবিধা পেতে শুরু করেন। স্বাস্থ্য পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
