নিউজপোল ব্যুরোঃ দিনের পর দিন অত্যাচারের বিক্ষোপে আজ উত্তপ্ত হয়ে ঊঠলো গোটা সোনারপুর। নিহত তৃণমূল কর্মীর সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এলাকায় প্রবেশের সময় তাঁকে ঘিরে বিক্ষোভ, লাগাতার দেওয়া হয় চোর চোর স্লোগান এবং ধস্তাধস্তির ছাড়াও বিক্ষোপের উত্তাপ আরও বেড়ে চলেছে।
স্থানীয় সূত্রে খবর, মূল রাস্তা ছেড়ে দলীয় কর্মীদের মোটরবাইকে চেপে সঞ্জু কর্মকারের বাড়ির উদ্দেশে রওনা দেন অভিষেক। সেই সময়ই একদল বিক্ষোভকারী তাঁর কনভয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের মাঝেই ভাইপোর দিকে ডিম ও জুতো ছোড়া হয়। ধাক্কাধাক্কির ঘটনায় তাঁর পরনের সাদা শার্টও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মাথায় ক্রিকেট হেলমেট পরে এগোতে দেখা যায় তৃণমূল সাংসদকে। চারপাশে উত্তেজনা থাকলেও তিনি কর্মীর বাড়ির উদ্দেশে হাঁটতে থাকেন। ঘটনাস্থলে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগানও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। কেন্দ্রীয় বাহিনীও বারবার চেষ্টা করার পরে ভাইপো কে বাঁচাতে অসফল পড়ে।
সূত্রের খবর, অভিষেকের চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও ছিল স্পষ্ট। ঘটনার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।অনওণেকে মতে রাজনৈতিক অসহিষ্ণুতার নতুন উদাহরণ এই ঘটনা। তবে বিতর্ক যাই থাকুক, ডিম-জুতো আর হেলমেটকে ঘিরে সোনারপুরের এই রাজনৈতিক পর্ব আপাতত রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। সোনারপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত যে আগামী দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
