নিউজ পোল ব্যুরো: রাতে ঘুমোতে গেলেই কি ঘরটা একেবারে অন্ধকার হওয়া দরকার? অনেকের কাছেই উত্তরটা ‘না’। কারও বালিশের পাশে মৃদু আলো জ্বলে, কারও ঘরে টিভির পর্দা নিভু নিভু করে, আবার কারও জানলা দিয়ে ঢুকে পড়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো। বেশিরভাগ মানুষই ভাবেন এতে এমন কী ক্ষতি! চোখ তো বন্ধই থাকে। কিন্তু চিকিৎসক ও ঘুমবিশেষজ্ঞদের মতে, এই সামান্য আলোর প্রভাব মোটেও তুচ্ছ (Health Risk) নয়।
আরও পড়ুন:Skin Care: সুন্দর ত্বকের জন্য সাপ্লিমেন্ট, সত্যিই কি কার্যকর? চিকিৎসকদের মত কী
মানুষের শরীর চলে একটি প্রাকৃতিক ২৪ ঘণ্টার জৈব ছন্দে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এই ঘড়িই ঠিক করে দেয় কখন আমাদের ঘুম পাবে, কখন শরীর সবচেয়ে চনমনে থাকবে, কখন কোন হরমোন নিঃসৃত হবে। রাতে অন্ধকার নামলেই মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণ শুরু হয়, যা গভীর ও আরামদায়ক ঘুমের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু ঘুমের সময় আশপাশে আলো থাকলে এই হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে শরীর ঠিকভাবে বিশ্রাম (Health Risk) নিতে পারে না।
গবেষণায় দেখা গিয়েছে, এক রাতও যদি হালকা আলোতে ঘুমানো হয়, তাহলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং শরীরের ইনসুলিন ব্যবস্থায় পরিবর্তন দেখা দিতে পারে। অর্থাৎ বাইরে থেকে মনে হলেও শরীর বিশ্রামে আছে, ভিতরে ভিতরে সে পুরোপুরি রিল্যাক্স করতে পারে না। নিয়মিত আলো বা টিভি জ্বালিয়ে ঘুমোন যাঁরা, তাঁদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও তুলনামূলক বেশি বলে গবেষণা ইঙ্গিত দেয়।
আলোর রঙও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নীলচে আলো যেমন মোবাইল, টিভি বা এলইডি স্ক্রিনের আলো মেলাটোনিন দমনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এমনকি খুব ক্ষীণ নীল আলোও মস্তিষ্ককে ‘জাগ্রত’ থাকার সংকেত দিতে পারে। তাই ঘুমের আগে স্ক্রিন ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।
তবে সবাই যে সম্পূর্ণ অন্ধকারে স্বচ্ছন্দ বোধ করবেন, তা নয়। শিশু, বয়স্ক মানুষ বা যারা দুশ্চিন্তায় ভোগেন, তাঁদের ক্ষেত্রে খুব কম তীব্রতার উষ্ণ রঙের নাইট ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। আলো যেন চোখে সরাসরি না পড়ে এবং ঘরটা অকারণে উজ্জ্বল না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। জানলার বাইরের আলো আটকাতে ভারী বা ব্ল্যাকআউট পর্দাও কাজে আসতে পারে।
মাঝেমধ্যে আলো জ্বেলে ঘুমিয়ে পড়লে বড় ক্ষতি নাও হতে পারে। কিন্তু যদি সেটাই নিয়মে পরিণত হয়, তাহলে দীর্ঘমেয়াদে হৃদ্স্বাস্থ্য, হরমোনের ভারসাম্য আর ওজন নিয়ন্ত্রণে তার প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায় (Health Risk) এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
