নিউজ পোল ব্যুরো: ক্যালেন্ডার বলছে বসন্ত (Spring Season) এসে গেছে, কিন্তু আবহাওয়ায় তার সেভাবে প্রতিফলন নেই। বরং দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে গরমের তীব্রতা। সকাল ও সন্ধ্যায় হালকা বাতাস কিছুটা স্বস্তি দিলেও দুপুরের পর থেকেই চড়া রোদের তাপে নাজেহাল অবস্থা কলকাতা (Kolkata Weather Update) সহ আশপাশের জেলাগুলিতে। দিনের বেলায় রাস্তায় বেরোলেই টের পাওয়া যাচ্ছে আগাম গরমের অস্বস্তি (Weather Update)। অনেক জায়গায় ইতিমধ্যেই ঘাম ঝরানো পরিস্থিতি তৈরি হয়েছে, যা বসন্তের বদলে গ্রীষ্মের আগমনের ইঙ্গিত দিচ্ছে (Weather Update)।
আবহাওয়া দফতরের (IMD Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (Weather Update)। শুক্রবার ও শনিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে (Weather Update)। ১ মার্চ, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দোল পূর্ণিমা (Dol Purnima Weather) ঘনিয়ে এলেও গরম থেকে স্বস্তি মিলবে না বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। উৎসবের সময়েও রোদ ও শুষ্ক গরমই প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) জেলাগুলিতেও আপাতত আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’ থেকে তিন দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ধীরে ধীরে সেখানে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের (Darjeeling Kalimpong Weather Update) উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে পাহাড়ি অঞ্চলে শীতের আমেজ কিছুটা বজায় থাকতে পারে, যদিও সমতলে গরমের প্রভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে (Weather Update)।
