নিউজ পোল ব্যুরো: চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে। (South Bengal Weather Update) এই সপ্তাহের শুরু থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বইছে ঝোড়ো হাওয়া (Weather Update)। সোমবার রাতে কালবৈশাখীর তান্ডব দেখেছে বাংলা। যার জেরেই বদলে গিয়েছে আবহাওয়া। এক ধাক্কায় কমে গিয়েছে তাপমাত্রা (Weather Update)। এমনকী মঙ্গলবার দিনের তাপমাত্রাও সাড়ে ৩ ডিগ্রির মতো কম ছিল বলে খবর। যার ফলে উধাও হয়েছে গরম। অনেকটাই স্বস্তি মিলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত (Rain Alert, Weather Warning) দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে। চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ইতিমধ্যেই সতর্কতা জারি ছিল (Weather Update)।
পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather Update) বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে (Weather Update)। এসব অঞ্চলে ঝোড়ো হাওয়ার বেগ ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই আবহাওয়ায় সজাগ থাকা জরুরি। বাড়ি থেকে অপ্রয়োজনীয়ভাবে বের হওয়া এ সময়ে বিপজ্জনক হতে পারে। নদী ও খাল ঘেঁষের লোকজনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ চলাচলে বিলম্ব এবং বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, খোলা জায়গায় দাঁড়ানো এ সময়ে নিরাপদ নয়। বাড়ির ছাদ, খোলা স্টেডিয়াম বা গাছপালার নিচে আশ্রয় নেওয়া এ সময়ে বিপজ্জনক। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। চৈত্র মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কঠিন রূপ নিয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলার মানুষকে কমপক্ষে এই সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত সতর্ক থাকা জরুরি (Weather Update)। হাওয়া অফিস নিয়মিত পূর্বাভাস দিতে থাকবে এবং বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রকোপ মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
