Train Disruption : সপ্তাহের শুরুতেই শিয়ালদহ-বনগাঁ শাখায় অচলাবস্থা, ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে ট্রেন

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনই ট্রেন বিভ্রাট। সোমবার সকালে বনগাঁ-শিয়ালদহ শাখায় (Sealdah–Bangaon line) আচমকাই ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে, যার জেরে অফিস টাইমে ব্যাপক ভোগান্তি যাত্রীদের (Train Disruption)। মূলত গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকল হয়ে যাওয়াতেই এই সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে (Train Disruption)। রেল সূত্রে খবর, এই প্রযুক্তিগত ত্রুটির কারণে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ ও ডাউন দু’দিকের লাইনেই ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। সকাল ৮টা ৩২ মিনিটের বনগাঁ লোকাল দীর্ঘক্ষণ ধরে ঠাকুরনগর স্টেশনে (Thakurnagar railway station) দাঁড়িয়ে থাকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন না চলায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বহু মানুষ ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন কেউ বাস, কেউ অটো ব্যবহার করেন (Train Disruption)।

আরও পড়ুন: LPG Alternative Fuel : এলপিজির বিকল্পে কেরোসিন বিক্রির বড় সিদ্ধান্ত, ৬০ দিনের জন্য পেট্রল পাম্পেও মিলবে জ্বালানি

এদিকে বনগাঁ থেকে শিয়ালদহমুখী একাধিক ট্রেন চাঁদপাড়া স্টেশন (Chandpara railway station) এবং ঠাকুরনগর স্টেশনে আটকে পড়ে। একইসঙ্গে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে বনগাঁগামী ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে থমকে যায় অথবা নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে। ফলে গোটা লাইনে শৃঙ্খল ভেঙে পড়ে এবং ট্রেন পরিষেবা মারাত্মকভাবে অনিয়মিত হয়ে ওঠে। এই অচলাবস্থার ফলে বহু যাত্রী সময়মতো অফিস, স্কুল বা অন্যান্য কর্মস্থলে পৌঁছতে পারেননি। কারও গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়েছে, কেউ আবার দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। সপ্তাহের শুরুতেই এমন বিপর্যয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা (Train Disruption)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পয়েন্ট বিকলের সমস্যাটি দ্রুত মেরামতির কাজ চলছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেনগুলি ধীর গতিতেই চলাচল করছে।