নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনীতিতে জোর জল্পনা মুখ্যমন্ত্রীর পদ কি ছাড়তে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? সূত্রের খবর, এমন সম্ভাবনাই ক্রমশ জোরাল হচ্ছে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিহারের রাজনীতির কেন্দ্রে থাকা নীতীশ কুমার (Nitish Kumar) ইতিমধ্যেই ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা তাঁকে রাজ্যের অন্যতম দীর্ঘকালীন শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে।
সম্প্রতি তিনি (Nitish Kumar) রাজ্য সভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী, একসঙ্গে বিধায়ক ও সাংসদ পদে থাকা সম্ভব নয়। ফলে খুব শিগগিরই তিনি বিধান পরিষদ থেকে ইস্তফা দিতে পারেন বলে জানা যাচ্ছে। আর সেই সূত্র ধরেই জল্পনা, মুখ্যমন্ত্রী পদ থেকেও তিনি সরে দাঁড়াতে পারেন। দলীয় সূত্রে খবর, এই সিদ্ধান্তে দলের একাংশ আপত্তি জানালেও নীতীশ কুমার নিজের অবস্থানে অনড়। জেডি(ইউ)-র নেতা অনন্ত কুমার সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আগেই বিধান পরিষদ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই এই ইস্যুতে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। প্রথমদিকে শোনা গিয়েছিল, নীতীশ কুমার রাজ্যসভায় যেতে খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন জমা দেন এবং ৯ মার্চ সাংসদ হিসেবে নির্বাচিত হন। এই পরিস্থিতিতে বিজেপি-জেডি(ইউ) জোটের অন্দরেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে বিরোধী শিবিরও এই প্রসঙ্গে সরব। তেজস্বিনী যাদব (Tejashwi Yadav) দাবি করেছেন, নীতীশ কুমারকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে রাজ্যসভায় পাঠানো হয়েছে এবং এর পিছনে বিজেপির চাপ রয়েছে। তাঁর মতে, এর ফলে জেডি(ইউ)-র রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
