Weather Update : একটানা বৃষ্টি ও কালবৈশাখীর দাপট, কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: একটানা বৃষ্টিতে রাজ্যের আবহাওয়ায় মনোরম পরিবর্তন এসেছে (Weather Update)। গরমের দাপট অনেকটাই কমে গিয়ে অনেক জায়গায় শীতের আমেজ ফিরে এসেছে বলে মনে করছেন মানুষজন (Weather Update)। তবে এই স্বস্তির আবহাওয়া পুরোপুরি নির্ভার নয়, কারণ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝড় ও কালবৈশাখীর দাপট (Kalbaisakhi Storm)। আবহাওয়া দফতর (IMD)জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। আজ বৃহস্পতিবারও কলকাতা (Kolkata Weather Update ) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Forecast)। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে (Weather Update)।

আরও পড়ুন: Kone Dekha Alo : রাহুলের মর্মান্তিক মৃত্যুর পর টলিপাড়ায় তোলপাড়, অনিশ্চয়তায় ‘কনে দেখা আলো’ শুটিং

আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের পিছনে রয়েছে একাধিক বায়ুমণ্ডলীয় কারণ। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা (Trough Line) বর্তমানে সক্রিয় রয়েছে। এটি বিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব অসমের উপর দিয়ে বিস্তৃত। এর পাশাপাশি ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে (Weather Update)। এই অঞ্চলগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টিভেজা আবহাওয়া (Rainfall Update) বজায় থাকবে বলেই পূর্বাভাস। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর(IMD)।