Weather Update : ঝড়-বৃষ্টির ইঙ্গিতেই স্বস্তি, নাকি বাড়বে অস্বস্তি? আজ থেকেই বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার মেজাজ

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর আশঙ্কা জোরালো হচ্ছে (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি দেখা দিতে পারে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ায় বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে এই প্রবণতা আরও বাড়বে এবং কলকাতা-সহ প্রায় সব জেলাতেই কালবৈশাখীর প্রভাব পড়বে (Weather Update)। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।

আরও পড়ুন: Mamata Banerjee: গঙ্গাবিহার ঘিরে মোদীকে কটাক্ষ মমতার,’দিল্লির যমুনায় গিয়ে আগে ডুব দিন, তারপর আসবেন আমাদের গঙ্গায় ফটো তুলতে ‘

শনিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update)। এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, কিছু জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস। আগামীকালের জন্য কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে (Weather Update)। অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহাওয়া বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও তার আগে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য সতর্কতা রয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও একই সময়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে (Weather Update)। এই সমস্ত এলাকায়ও ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।