WB Assembly Election 2026 : দ্বিতীয় দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন, নিরাপত্তায় কড়া নজর কমিশনের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বুধবার দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় বাহিনী (WB Assembly Election 2026)। ভোটারদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেক্টরের সিআরপিএফের আইজি ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর এই নম্বরগুলি প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও রকম সমস্যা, ভয়ভীতি বা অনিয়মের অভিযোগ থাকলে সরাসরি এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। দেওয়া হয়েছে দুটি মোবাইল নম্বর – ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ এবং একটি ল্যান্ডলাইন নম্বর -০৩৩২৩৬৭১১১৭।

আরও পড়ুন: Weather Update : কালবৈশাখীর তাণ্ডব শুরু! দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা

ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী (CRPF)। তবুও যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও দ্বিতীয় দফার ভোটকে ঘিরে আরও কড়া অবস্থান নিয়েছে (WB Assembly Election 2026)। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক না রাখতে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৮ হাজারেরও বেশি রাজ্য পুলিশ দায়িত্বে থাকছে। নিউটাউনে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, যেখান থেকে পুরো পরিস্থিতির উপর নজরদারি চলবে। বুথভিত্তিক নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে পরিকল্পিতভাবে (WB Assembly Election 2026)। প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। যেখানে তিনটি বুথ রয়েছে, সেখানে এক সেকশন এবং পাঁচটি বুথ থাকলে দুই সেকশন বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ব্যারাকপুরে ১৬০, ডায়মন্ড হারবারে ১৩৪, বারাসাতে ১১২, বারুইপুরে ১৬১, হাওড়া গ্রামীণে ১৪৭, পূর্ব বর্ধমানে ২৬০, কৃষ্ণনগরে ১৫৮, বনগাঁয় ৬২ এবং বিধাননগরে ৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রথম দফার মতো শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ অফিসারও নিয়োগ করা হয়েছে। আগের দফার ২৬ জন অফিসারকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরে অতিরিক্ত ৪ জন, হাওড়া ও কৃষ্ণনগরে ১ জন, বারাসাত-বসিরহাট-বারুইপুরে ২ জন এবং পূর্ব বর্ধমান, চন্দননগর, হাওড়া শহর ও গ্রামীণ এলাকায় আরও ২ জন করে অফিসার মোতায়েন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, দ্বিতীয় দফায় ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে। তিনি আশ্বাস দিয়েছেন, নিরাপত্তার কোনও অভাব হবে না এবং ভোটাররা সম্পূর্ণ নির্ভয়ে ভোট দিতে পারবেন। কমিশনের লক্ষ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা (WB Assembly Election 2026)।