নিউজ পোল ব্যুরো: অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Update)। নতুন করে মুখ বদল করেছে বাংলার আবহাওয়া (Weather Update)। রেকর্ড হারে তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জোরালো বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে কলকাতা-সহ একাধিক জেলায় এবার শুরু হতে চলেছে আসল দুর্যোগের পর্ব (South Bengal Weather Update)। দীর্ঘদিনের দহনজ্বালা আর তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ অবশেষে স্বস্তির আশায় তাকিয়ে ছিলেন আকাশের দিকে সেই অপেক্ষারই যেন অবসান (Weather Update)।
আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ করা যাবে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের মতে, পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী (Kalbaishakhi) এবং প্রবল বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা (Weather Update)। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ফলে দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘলা, সঙ্গে দমকা হাওয়ার দাপট। তবে মূল দুর্যোগ শুরু হবে বুধবার থেকে। ওই দিন কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিশেষ করে পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কম নয় (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারই। এছাড়া কোচবিহার-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ ও লু এখন অতীত। তার জায়গায় বাংলাজুড়ে শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর এক টানা দাপট, যা কিছুটা স্বস্তি দিলেও সঙ্গে নিয়ে আসছে সম্ভাব্য বিপদের আশঙ্কাও (Weather Update)।
