সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জৌরির জঙ্গলে হাই অ্যালার্ট! ১৫ দিনেও শেষ নয় জঙ্গি খোঁজার অভিযান

অফবিট দেশ

নিউজপোল ব্যুরোঃ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান এখনও চলমান। টানা ১৫ দিন ধরে চলা এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, পাহাড়ি ও বনাঞ্চলে লুকিয়ে থাকা সন্দেহভাজনদের খুজে বের করা।

সূত্রের খবর, রাজৌরির মানজাকোট সেক্টরের গম্ভীর মুঘলান এবং ডোরিমাল এলাকার বিস্তীর্ণ জঙ্গলকে কেন্দ্র করে তল্লাশি চলছে। জঙ্গলের বিভিন্ন অংশে নিয়মিত তল্লাশি চালানোর পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকায় প্রবেশ ও বেরোনোর একাধিক পথ পর্যবেক্ষণে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত তথ্য পাওয়া যায়। স্থানীয় এলাকাগুলিতে সতর্ক বার্তা জারি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলিতে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা মাথায় রেখেই এই ধরনের দীর্ঘমেয়াদি অভিযান চালানো হয়।

এই তল্লাশি অভিযানের মূল লক্ষ্য।সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই। বর্তমানে পুরো এলাকায় সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বাহিনীও আনুগত করা হচ্ছে। আগামী কয়েক দিনেও অভিযান চলতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :– https://youtube.com/@newspolebangla