শান্তিনিকেতনে তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক! বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে যেন বদলে গিয়েছে রাজনৈতিক অঙ্ক। গতকাল সন্ধ্যায় শান্তিনিকেতনে একটি বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বির্তক। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতার গোপন বৈঠকের অভিযোগ। এই ঘটনার সামনে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অন্দরেই তৈরি হল অস্বস্তি, যার বহিঃপ্রকাশ ঘটে দলীয় কর্মীদের বিক্ষোভে। যদিও দলের একাংশের অভিযোগ এই বৈঠকে আর্থিক […]

Continue Reading

‘শালীনতার সীমা ছাড়িয়েছে কংগ্রেস’, খাড়্গের মোদীকে নিয়ে মন্তব্যে সরব অমিত শাহ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার পটনায় খাড়্গের বক্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেসকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। খাড়্গের মন্তব্যের নিন্দা করে অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক […]

Continue Reading

‘হামলার কোনও সত্যতা নেই’, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে মুখ খুললেন কলকাতা পুলিশের সিপি

নিউজপোল ব্যুরো:পুজোর উদ্বোধনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ছুরি নিয়ে হামলা হয়েছে। এই দাবি করেছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা। তাঁর বক্তব্য ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়। কলকাতা পুলিশের কমিশনারের বক্তব্য, […]

Continue Reading

বুদ্ধবাবুর নামে বড় রাস্তা হওয়া উচিত’, লেনিন সরণি বিতর্কে সজল ঘোষ

নিউজপোল ব্যুরো: কলকাতার একাধিক রাস্তার নাম বদল নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। লেনিন সরণির নাম পরিবর্তনের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণ। এরই মধ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কলকাতার কোনও বড় রাস্তার নামকরণের দাবি তুললেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। এক সাক্ষাৎকারে সজল ঘোষ বলেন, কার্ল মার্কস ও লেনিনের […]

Continue Reading

প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে আইনি নোটিশ বিজেপি নেত্রীর, ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

নিউজপোল ব্যুরো: ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে টাকিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। টাকি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি। তাঁর অভিযোগ, ওই অডিওতে তাঁকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এর জেরে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি দলেরও বদনাম হচ্ছে বলে দাবি করেছেন […]

Continue Reading