নিউজ পোল ব্যুরো: সীমান্তে বারবার সন্ত্রাসবাদে মদতের অভিযোগে এবার পাকিস্তানকে (India Warns Pakistan) সরাসরি সতর্ক করলেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তার কড়া বার্তা, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও, ধৈর্যেরও একটা সীমা রয়েছে। সীমান্তে রক্ত ঝরালে তার যোগ্য জবাব দেওয়া হবে।
আরও পড়ুন: COVID-19 Update: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি: দেশজুড়ে উদ্বেগ, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা
বর্তমানে এক প্রতিনিধি দলের নেতৃত্বে থারুর (Sashi Tharoor) আমেরিকায় (America) রয়েছেন। সেখানেই প্রবাসী তরুণ পেশাজীবীদের সঙ্গে এক আলোচনায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পেছনে পাকিস্তানের (India Warns Pakistan) মদত ছিল স্পষ্ট। ভারত শুধু শান্তি চায় না, নিজের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। এই বার্তা পৌঁছে দিতেই এই আন্তর্জাতিক সফর।
থারুর বলেন, জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় দায় স্বীকার করেছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ), যারা মূলত পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন। যদিও পরে তারা বিবৃতি প্রত্যাহার করে, কিন্তু ততক্ষণে তাদের বক্তব্য বিশ্বের (India Warns Pakistan) কাছে পৌঁছে গেছে। তিনি বলেন, এই হামলার পর ভারত যে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছিল, তাতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি সেনা অফিসারদের উপস্থিতি ছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ে, যা পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তোলে।
তিনি আরও বলেন, পাকিস্তানের (Pakistan) একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মদতের পরেও তা অস্বীকার করার। মুম্বই (Mumbai) হামলা হোক বা ওসামা বিন লাদেনের গোপন আস্তানা, প্রতিবারই পাকিস্তান ‘না’ বলেই দায় ঝেড়ে ফেলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শেষে থারুরের (Shashi Tharoor) বার্তা ছিল কঠোর ও সুস্পষ্ট, “ভারতের ধৈর্যকে দুর্বলতা ভাবার ভুল করবেন না। জঙ্গি মদত চালালে, পাকিস্তানকে চড়া মূল্য চুকোতে হবে।” ভারতের লক্ষ্য এখন উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ, সেখানে সন্ত্রাসে সময় নষ্ট করা নয়। কিন্তু প্রয়োজন হলে ভারত এক ইঞ্চিও পিছাবে না।
