Rukmini Maitra: নতুন ছবিতে রাতুল উপহার দিচ্ছে নতুন জুটি! রুক্মিনীর বিপরীতে থাকবে কে?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ঠিক এক বছর আগে প্রকাশ্যে এসেছিল রাতুলের (Ratool) ‘কালিয়াচক চ্যাপ্টার ১’-এর প্রচারের ঝলক। রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছিল। এর মাঝেই কেটে গিয়েছে বেশ কিছুদিন। তারপরেও পরিচালকের নতুন কাজের কথা শোনা যায়নি সে ভাবে । তার থেকে বেশি আলোচনা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। পরিচালক রাতুল মুখোপাধ্যায় নাকি শুরু করে ফেলেছেন তাঁর আগামী ছবির পরিকল্পনা। শোনা যাচ্ছে, তার নতুন ছবির নায়িকা হবেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে নায়কের চরিত্রে কে থাকবেন তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা।

আরও পড়ুন: Jagannath Temple: বাংলার ঘরে ঘরে আসছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, রথের আগেই শুভ বার্তা

ষ্টুডিও পাড়ার পরে গেছে অন্দরের খবর, খুব শীঘ্রই নতুন ছবির পরিকল্পনা করছেন পরিচালক। দেখা যাবে টলিপাড়ার দুই তারকাকে। শোনা যাচ্ছে, আবার এই ছবির মধ্যে দিয়ে দর্শকরা পাবেন নতুন এক জুটি। ইতিমধ্যেই পুরো ছবির সেটের পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। কিন্তু তার নতুন ছবির গল্পটি প্রেমের নাকি আদ্যোপান্ত পারিবারিক তা এখনও স্পষ্ট নয়। ছবির অভিনেত্রী ও অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রে থাকছে আরেক বড় চমক। শোনা যাচ্ছে, এই ছবিতে প্রথম বার এক নতুন জুটিতে দর্শকরা দেখতে পাবেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)।

এর আগে রুক্মিণীকে (Rukmini Maitra) দেখা গেছে অনেক বড়ো পর্দায় অনেক অভিনেতার সাথে অনেক জুটিতে যেমন দেব-রুক্মিণী কে বড়ো পর্দায় পরিচিত জুটি বলেই দেখা গাছে এতদিন আবার যেমন আবীর-রুক্মিণী জুটির হিট ছবি দর্শক দেখলেও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) কে এইবার দেখা যাবে ভিন্ন রূপে ভিন্ন স্বাদে এর আগে রুক্মিনীকে অনেক ছবিতে দেখা গেলেও সোহম রুক্মিনীকে একসাথে বড়ো পর্দায় দেখা যাবে প্রথম জুটি হিসাবেই দর্শক। এর আগে কখনও তাদের একসঙ্গে পর্দায় দেখেননি। তবে এখনো পর্যন্ত যদিও, এ বিষয়ে পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীর তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিতে রুক্মিণীর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবং ঠিক তারপরেই চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং শেষ করেছেন নায়িকা। শোনা যাচ্ছে, রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী (Rukmini Maitra)। অন্য দিকে সোহম ব্যস্ত তাঁর আগামী ছবি ‘বহুরূপ’ (Bohurup) নিয়ে। যে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের (Idhika Pal) সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে নায়ককে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT