Kolkata Transport: নতুন নিয়মে শহরের পুরনো যান চলাচলে সবুজ সংকেত, তবে ফিটনেস সার্টিফিকেটে মিলবে ছাড়পত্র

কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata Transport) রাস্তায় পুরনো যানবাহনের বিদায়ঘণ্টা এখনও বাজছে না। দীর্ঘদিনের দাবি ও বাস্তব সমস্যা মাথায় রেখে, রাজ্য সরকারের (State Government) পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক যানগুলি এখনও শহরের রাস্তায় চলতে পারবে। তবে কিছু কঠোর শর্ত মানতে হবে। সম্প্রতি কলকাতা হাই কোর্টও (Kolkata High Court) এই নীতিতে সিলমোহর দিয়েছে।

আরও পড়ুন: Digha Festival: সৈকতের শহরে আধ্যাত্মিক উত্তেজনা! স্নানযাত্রা থেকে গজবেশ দর্শন, উৎসবে মাতছে দিঘার জগন্নাথ মন্দির

নতুন গাইডলাইনের (Guidelines) মূল ভিত্তি, যানবাহনের বয়স নয় বরং তাদের যান্ত্রিক সক্ষমতা ও রাস্তায় চলার (Kolkata Transport) উপযোগিতা। আগামী দিনে এই নীতিকে আইনি স্বীকৃতি দিতে চলেছে আদালত। ১৭ জুন রাজ্য সরকার এই সংক্রান্ত খসড়া গাইডলাইন (Guidline) আদালতে পেশ করবে। আদালতের মতামতের পরেই তা সরকারি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ পাবে।নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের বেশি পুরনো কোনও বাণিজ্যিক যান যদি রাস্তায় চলতে চায়, তাহলে বছরে দু’বার ফিটনেস টেস্ট করাতে হবে। ফিটনেস পরীক্ষায় পাশ করলেই মিলবে ছ’মাসের জন্য একটি সার্টিফিকেট, যা থাকবে সেই যানটির চলাচলের বৈধতা। এছাড়াও, দূষণ নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য অতিরিক্ত ১০০ টাকা জমা দিতে হবে।

এই সিদ্ধান্তে খুশি বাস মালিক সংগঠনগুলি। কারণ, হঠাৎ করে সমস্ত পুরনো যান বাতিল হলে শহরের গণপরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ছিল।সরকার একদিকে যেমন পরিবেশের কথা মাথায় রাখছে, অন্যদিকে বাস্তব সমস্যারও সমাধান খুঁজছে। এ যেন এক ‘স্মার্ট ব্যালান্স’। আধুনিক শহর (Kolkata Transport) গড়তে হলে পরিবেশবান্ধব পদ্ধতি অবলম্বন করতে হবে, তবে তা বাস্তবতাকে অগ্রাহ্য করে নয়। এই উদ্যোগ শহরের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, যেখানে গাড়ির বয়স নয়, তার স্বাস্থ্যই হবে চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT