Weather Update : আজও বদলাচ্ছে না আবহাওয়া, বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্যজুড়ে

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো : বুধবার রাত থেকে লাগাতার চলছে ব্রিস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি ঝড়েছে। রাতেও হয়েছে বৃষ্টি। এই টানা বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। কবে মিলবে এই বৃষ্টি থেকে রেহাই সেই আপডেট দিল আলিপুর হাওয়া দফতর। আজ শুক্রবারেও দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষন ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, সহ দক্ষিণবঙ্গের জেলাতেই সারাদিন বৃষ্টি চলবে। সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবে ঝড়ও হাওয়া। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষন ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রা। বর্তমানে ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকায় রয়েছে। যার প্রভাবেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন : Durga Puja : এক লাফে অনুদান বাড়ল ২৫ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে বড় উপহার মমতার

অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির দাপট আরও বাড়বে। টানা বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলেই সাবধান করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole