নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (June Astrology) অনুসারে, চন্দ্র মানসিকতা, আবেগ ও মনোবৃত্তির নির্দেশক গ্রহ; অপরদিকে রাহু (Rahu) এক ছায়া গ্রহ, যা রহস্য, আকস্মিক পরিবর্তন, বৈদেশিক যোগাযোগ ও মোহের প্রতীক। যখন এই দুটি গ্রহ একত্রে কুম্ভ রাশিতে (Aqaurius) মিলিত হয়, তখন তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন, সুযোগ এবং কিছু ক্ষেত্রে বিভ্রান্তিও (Confusion) সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: Sunday Special Rashifal: কোন ৪ রাশির জীবনে ঘটবে মোড় ঘোরানো পরিবর্তন?
এই সংযোগ ১৬ জুন, ২০২৫ তারিখে দুপুর ১:০৯ মিনিটে ঘটবে, যখন চন্দ্র কুম্ভ রাশিতে (Aquarius) প্রবেশ করে রাহুর Rahu সঙ্গে সংযুক্ত হবে। নিচে রাশি অনুযায়ী (June Astrology) প্রভাব বিশ্লেষণ করা হলো:
মেষ রাশি: এই সময়ে, আপনার জন্য আর্থিক অগ্রগতি (Financial progress) এবং সামাজিক সাফল্যের দ্বার (June Astrology) উন্মুক্ত হতে পারে। পেশাজীবীরা উচ্চপদে উন্নীত হতে পারেন বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভজনক চুক্তি (Profitable deal) ও নতুন বিনিয়োগের (Investment) সুযোগ পাবেন। বড় ভাইবোন বা বন্ধুর সাহায্যে নতুন সুযোগ আসতে পারে। তবে শেয়ারবাজারে বিনিয়োগ (Sharebazar Investment) করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। আত্মবিশ্বাস বৃদ্ধি পেলেও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা বাঞ্ছনীয়।
বৃষ রাশি: চাকরিজীবীদের (Employee) জন্য উর্ধ্বতনদের প্রশংসা এবং দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা প্রবল। যাঁরা নিজস্ব ব্যবসা করেন বা করতে ইচ্ছুক, তাঁদের জন্য সময়টি অত্যন্ত শুভ। সম্পত্তি কেনাবেচা, নতুন ব্যবসা আরম্ভ, অথবা অফিস সম্প্রসারণের জন্য এটি একটি অনুকূল সময়। পারিবারিক জীবনে (Family life) আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সম্পর্কের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
মিথুন রাশি: এই সংযোগ আপনাকে ধর্মীয় ভাবনার দিকে টানতে পারে। আধ্যাত্মিক (Spiritual) বা বিদেশভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি সফলতার সময় হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল পাওয়া যেতে পারে। প্রবীণদের আশীর্বাদ এবং আত্মচিন্তার পথ আপনাকে মানসিক স্থিরতা এনে দেবে। ধ্যান ও যোগব্যায়ামে (Yoga) মনোনিবেশ করলে উপকার পাবেন।
কন্যা রাশি: দীর্ঘদিনের ঝুলে থাকা কাজ বা আইনি জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিস্থলে সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে। যারা দীর্ঘদিন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য স্বস্তির খবর আসতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে, তবে কোনও ঝুঁকিপূর্ণ প্রকল্পে যাওয়ার আগে সতর্ক থাকা বাঞ্ছনীয়। রোজকার রুটিনে শৃঙ্খলা বজায় রাখুন ও মানসিক চাপ কমাতে ব্যায়ামে মন দিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ধনু রাশি: চন্দ্র-রাহুর সংযোগ আপনার আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক ও চুক্তির মাধ্যমে লাভবান হবেন। ছোট পরিসরের ভ্রমণ সফল হবে এবং পারিবারিক জীবনে আনন্দের খবর আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এখন তীব্রতর হবে—লোকে আপনার কথা শুনতে আগ্রহী হবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং হঠকারী কাজ থেকে বিরত থাকুন।
