Pm Modi visit bengal : ২১ জুলাইয়ের আগে বাংলায় প্রধানমন্ত্রী মোদীর সভার পিছনে কি খেলা খেলতে চলছে বিজেপি?

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো : বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বাকি এখনও বেশকিছু মাস। তবে তার আগেই বাংলায় জমে উঠেছে শাসক-বিরোধীদের লড়াই। শুরুর হয়ে গিয়েছে কেন্দ্রের শীর্ষ নেতাদের বাংলায় আনাগোনা। আগামী ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল যেখানে বিধানসভা নির্বাচনের রণনীতি বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেখানে তার আগে ঝড় তুলতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপির পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বিজেপির রাজ্য সভাপতি ঠিক হওয়ার পরেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী (Pm Modi visit bengal)। তৃণমূলের শহিদ দিবসের আগে কলকাতায় প্রধানমন্ত্রীর সভা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিজেপি বাংলা দখলের জন্য কোন ঘুঁটি সাজাচ্ছে তা নিয়ে চড়ছে পারদ।

আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা রয়েছে। সূত্রের খবর জনসভা হবে দমদম সেন্ট্রাল জেলের মাঠে। ওই দিন বঙ্গ বিজেপি সমস্ত শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন। ইতিমধ্যেই মোদীর সফরের প্রস্তুতিতে গঠন করা হয়েছে ৭ সদস্য কমিটি। একদিকে যেখানে বিধানসভার আগে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল অন্যদিকে বিজেপিও কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে। ২১ জুলাই ও রাজ্যসভাপতি নির্বাচনের আগে মোদীর সফরে বিজেপি কোন অঙ্ক কষছে তা নিয়েই রীতিমত তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন। নতুন সভাপতির কাঁধে কোন গুরু দায়িত্ব অর্পণ করে যাবেন তা নিয়েও চর্চা হয়েছে। মোদীর এই সভার শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় তৃণমূল সরকার থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনটাই বলছে রাজনৈতিক মহল।

একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বিজেপিকে ২০০ আসন পাড় করার টার্গেট দিয়েছিলেন। আগামী সভা থেকে বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেও নজর থাকছে সকলের। অন্যদিকে ছাব্বিশের ভোটে বঙ্গ বিজেপির ‘ক্যাপ্টেন’ করা হয়েছে শমীক ভট্টাচার্যকে, দায়িত্ব পেয়েই তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ‘এবার দুশো পার নয়, তৃণমূলকে পরপারে পাঠাব’! এমনকি এটাও বলেছেন এবারে কোনও ক্ষমতাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারবেন না। তার পরেই প্রধানমন্ত্রীর এই সফর হতে চলেছে। এর আগে অপারেশন সিঁদুরের পর গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করেছিলেন তিনি। তখন থেকেই জল্পনা চলছিল দিক্ষণবঙ্গে সভা নিয়ে। সেই সময়েও তিনি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে । এবার কলকাতার মাটি থেকে মোদীর (Pm Modi visit bengal) আক্রমণের ঝাঁজ যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।