Ultorath Weather Report: উল্টোরথে ভারী বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আজ উল্টোরথের দিনে দক্ষিণবঙ্গ (North Bengal) ও উত্তরবঙ্গে (South Bengal) আবহাওয়ার মারাত্মক অবনতি ঘটতে পারে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে কলকাতার উপর দিয়ে সক্রিয়ভাবে বিস্তার লাভ করেছে। এর ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Ultorath Weather Report) রয়েছে।

আরও পড়ুন: Friday Weather: শুক্রবারেই ঝড়-বৃষ্টিতে নামবে পারদ!

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Ultorath Weather Report) অনুযায়ী, ৫ ও ৬ তারিখ হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলগুলিতে মৌসম ভবনের পক্ষ থেকে হলুদ (Yellow Alert) ও কমলা (Orange Alert) সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমেও ভারী বৃষ্টি হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির দাপট কিছুটা কমবে মঙ্গলবার (Tuesday) থেকে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী সাতদিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা (Ultorath Weather Report) রয়েছে। যদিও আজ ও আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে, কিন্তু সোমবার থেকে বৃষ্টির দাপট আবারও বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে এই অঞ্চলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT