নিউজ পোল ব্যুরো: চৈত্রের শেষ লগ্নে রাজ্যের অধিকাংশ জেলাতেই সূর্য যেন এক প্রকার আগুন ছড়াচ্ছে (Friday Weather)। দুপুর গড়ানোর সাথে সাথেই তীব্র গরমের (Heatwave) দহন অনুভূত হচ্ছে, আর তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। এমন অস্বস্তিকর আবহাওয়ায় (Weather Forecast) স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, যা বৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করছে। আজ শুক্রবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ প্রবল ঝড়-বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে। বিশেষত কলকাতা (Kolkata Weather) সহ পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি এবং নদিয়ায় প্রবল ঝড়ের (Storm) সম্ভাবনা রয়েছে। এই সময়কালে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে, এমনকি কিছু জায়গায় শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:- Thursday Weather: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা!
বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature Drop) ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে, যা সাময়িক স্বস্তি (Friday Weather) বয়ে আনবে রাজ্যবাসীর জন্য। শুধু শুক্রবারেই নয়, আগামী ৫ এপ্রিলও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গ সাময়িক স্বস্তি পেলেও, উত্তরবঙ্গবাসীদের জন্য এখনই কোনো ভালো খবর নেই। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া (Dry Weather) বজায় থাকবে। তবে রবিবার থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৭ এপ্রিলের পর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে (Darjeeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Cooch Behar) ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি (Rain Relief) এলেও উত্তরবঙ্গে (North Bengal) এখনো অপেক্ষার প্রহর গোনা ছাড়া উপায় নেই। তবে আগামী কয়েকদিনে আবহাওয়ার বদল হতে পারে, যা রাজ্যবাসীর জন্য সাময়িক স্বস্তির বার্তা (Friday Weather) নিয়ে আসবে।.
