নিউজ পোল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তির মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কে এই কিংবদন্তি, যার জন্য ভেঙ্গে পড়েছেন প্রধানমন্ত্রী? ইনি হলেন ভারতীয় চলচ্চিত্রে দাদাসাহেব ফালকে সম্মানিত অভিনেতা ও পরিচালক মনোজ কুমার।উল্লেখ্য, শুক্রবার ভোররাতে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৭) বছর। বার্ধক্য জনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তার অভিনয়, ব্যক্তিত্ব মন কেড়েছিল বহু মানুষের। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি একাধিক স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন, যা আজও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। মনোজ কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি ভারতীয় দেশপ্রেমের প্রতিচ্ছবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সিনেমাগুলোর মাধ্যমে তিনি বারবার জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলেছেন। এই কারণে তিনি ‘ভারত কুমার (Bharat Kumar)’ নামে জনপ্রিয়তা লাভ করেন। তার উল্লেখযোগ্য দেশপ্রেমমূলক ছবিগুলোর মধ্যে রয়েছে শহীদ (Shaheed)”, “উপকার (Upkar)”, “পুরব অউর পশ্চিম (Purab Aur Paschim)”। এই ছবিগুলোর প্রতিটিতেই ভারতের স্বাধীনতা সংগ্রাম, জাতীয়তাবাদ ও সামাজিক বার্তার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আরও পড়ুন:- Koneenica Banerjee: শুটিংয়ের ফাঁকেই এলো মর্মান্তিক সংবাদ!
ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পুরস্কার প্রদান করা হয়। তার অভিনয়শৈলী, কাহিনির গভীরতা ও দেশপ্রেমের ভাবনা ভারতীয় সিনেমার এক নতুন যুগের সূচনা করেছিল।মনোজ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সামাজিক মাধ্যম এক্স (X, formerly Twitter)-এ তিনি লেখেন, “শ্রী মনোজ কুমার জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ভারতীয় চলচ্চিত্রের এক আইকন ছিলেন, যিনি দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছিলেন। তার সিনেমাগুলি জাতীয় গর্বের আবেগ জাগিয়ে তুলত এবং তা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অর্থাৎ কিংবদন্তি অভিনেতার মনোজ কুমারের (Manoj Kumar) রেখে যাওয়া সিনেমাগুলো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
