নিউজ পোল ব্যুরো: বাঙালির রসনার রাজ্যে এক বিশেষ স্থান দখল করে রয়েছে ‘পান্তা ভাত’ (Panta Bhat)। গরমকালে যখন তাপমাত্রা চড়চড় করে বাড়ে, তখন মা-কাকিমা-দিদিমারা বলেন (Summer Tips)— “পান্তা ভাত খেলে নাকি পেট ঠান্ডা থাকে” (Cooling Food)। কথাটার পেছনে শুধু আবেগ নয়, আছে বিজ্ঞানও। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়— আদৌ কি এই গরমে পান্তা খাওয়া নিরাপদ? সাধারণত সারা দিনের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে অনেকে তা একটা হাড়িতে জল দিয়ে রেখে দেন সারা রাত (Soaked Rice)। সকালে উঠে সেই ভাত খাওয়া হয় কাঁচা পিঁয়াজ, কাঁচালঙ্কা, লবণ, কখনও বা আলু ভাজা, চপ বা বেগুনির (Side Dish) সঙ্গে। স্বাদে যেন স্বর্গ! বিশেষ করে যারা গ্রামবাংলার ঘ্রাণে-স্বাদে বড় হয়েছেন, তাদের কাছে তো পান্তার তুলনা নেই। পান্তা ভাত সাধারণত রাতে জলে ভিজিয়ে রাখা হয়, যাতে প্রাকৃতিকভাবে ফারমেন্ট হয় (Natural Fermentation)। কিন্তু ১২ ঘণ্টার বেশি ভিজিয়ে রাখলে সমস্যার শুরু হতে পারে!
আরও পড়ুন:- Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে ভাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া (Harmful Bacteria) জন্মাতে পারে, যা খাদ্যে বিষক্রিয়া (Food Poisoning) ঘটিয়ে পেটের সমস্যা, ডায়রিয়া এমনকি গুরুতর অসুস্থতার কারণও হতে পারে। তাই, সঠিক সময়সীমার মধ্যেই ভাত ভেজানো উচিত – আদর্শভাবে ৮-১২ ঘণ্টা। কীভাবে পান্তা ভাত আপনার শরীরের জন্য উপকারী হতে পারে।
১. পুষ্টির ভাণ্ডার (Nutrient-Rich Food)
পান্তা ভাতে রয়েছে ম্যাগনেসিয়াম (Magnesium), ক্যালসিয়াম (Calcium) এবং আয়রন (Iron)-এর মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। নিয়মিত একবার করে পান্তা খেলে হাড় শক্তিশালী হয়, রক্তস্বল্পতা প্রতিরোধ করা যায় এবং শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধি পায়।
২. হজমের ভালো হয় (Good for Digestion)
পান্তা ভাত প্রাকৃতিকভাবে ফারমেন্টেড (Naturally Fermented) হওয়ার কারণে এতে প্রচুর প্রোবায়োটিক (Probiotics) থাকে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে হজম ক্ষমতা উন্নত করে। এটি অ্যাসিডিটি (Acidity), গ্যাসের সমস্যা (Bloating) এবং বদহজমের (Indigestion) মতো সমস্যাগুলোর সমাধানে কার্যকরী। বিশেষ করে গরমের দিনে হালকা, সহজপাচ্য খাবার খাওয়া দরকার, যেখানে পান্তা হতে পারে এক দুর্দান্ত সমাধান।
৩. হিট স্ট্রোক থেকে সুরক্ষা (Heat Stroke Prevention)
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের (Heat Stroke) ঝুঁকি থাকে অনেক বেশি। এমন অবস্থায় পান্তা ভাত আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে (Summer Tips) সাহায্য করে। সারারাত ভিজিয়ে রাখা ভাতের জল (Fermented Rice Water) শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে গরমে আরাম পাওয়া যায় এবং হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে।
৪. শরীরের পিএইচ স্তরের ভারসাম্য বজায় (pH Balance in Body)
অনেক চিকিৎসকই বলেন, নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের পিএইচ স্তরের (Body pH Balance) ভারসাম্য রক্ষা হয়। এটি হজমে সহায়তা করে এবং ত্বকের বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে। ভারসাম্যপূর্ণ পিএইচ স্তর মানেই বেশি শক্তি, কম অস্বস্তি।
৫. পুষ্টি ও হাইড্রেশন একসঙ্গে (Nutrition and Hydration)
পান্তা ভাতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইট (Natural Electrolytes), যা শরীরকে রাখে হাইড্রেটেড (Hydrated)। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, এবং প্রোবায়োটিক (Probiotics) যা হজমে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গ্রীষ্মকালে যদি নিজেকে চাঙ্গা রাখতে চান (Summer Tips), তবে খাদ্য তালিকায় যোগ করুন পান্তা ভাত। সঠিক নিয়মে তৈরি করলেই এই সহজ, সস্তা আর উপকারী খাবারটি হয়ে উঠবে আপনার গরমকালীন সুপারফুড (Summer Superfood)।
