Gaza-Israel: ইজরায়েলি হামলায় ঘরছাড়া হাজার হাজার মানুষ!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: গোটা বিশ্বের চোখ এখন গাজার (Gaza-Israel) দিকে। ইজরায়েলি হামলায় (Israeli attack) মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। তবে এই দুর্দশার (Misery) শেষ কোথায়? কী হবে এই ধ্বংসযজ্ঞের পরিণতি? ইতিমধ্যে ইজরায়েল গাজার (Gaza-Israel) সীমান্তে বেশ কিছু এলাকা দখল করে নতুন করিডর (Corridor) তৈরির ঘোষণা দিয়েছে। এর জন্য ৩ মার্চ ২০২৫ তারা গাজায় ব্যাপক আক্রমণ শুরুর কথা জানিয়েছিল। এই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আশঙ্কা সত্যি করে ইজরায়েল গাজার (Gaja-Israel) ওপর প্রচণ্ড হামলা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি আক্রমণে (Israeli attack) অন্তত ৫৫ জন প্যালেস্টাইনি (Palestinian) প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: PM Modi in Thailand: ‘রামায়ণের গল্প থাই জনগণের জীবনের অংশ’,থাইল্যান্ডে গিয়ে বললেন নমো

গাজা (Gaza) স্ট্রিপের দক্ষিণাঞ্চলে খান ইউনিস (Eunice) শহরের নাসের হাসপাতালে এ পর্যন্ত ১৪টি মৃতদেহ আনা হয়েছে। যার মধ্যে ৯ জন এক পরিবারের সদস্য। নিহতদের মধ্যে রয়েছে ৫ শিশু এবং ৪ নারী। এছাড়া শহরের ইউরোপীয়ান হাসপাতালে আরও ২১টি মৃতদেহ আনা হয়েছে। যার মধ্যে ৫ জন শিশু রয়েছে। যাদের বয়স ১ থেকে ৭ বছরের মধ্যে। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে। ২১ টি মৃতদেহ গাজা (Gaza) শহরের আহলি হাসপাতালে এসে পৌঁছেছে। যার মধ্যে ৭ জন শিশু রয়েছে।

এদিকে, ইজরায়েলি বাহিনী (Israeli forces) গাজার (Gaza) বিভিন্ন এলাকা থেকে মানুষকে দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে। বিশেষ করে শুজাইয়া, জাদিদা, তুর্কোমেন, এবং জেইতুনের বাসিন্দাদের দ্রুত তাদের স্থান ত্যাগ করতে বলা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হামাসের শক্তিকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে আক্রমণের তীব্রতা আরও বাড়ানো হবে। তাই, গাজার (Gaza) বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গাজার (Gaza) পরিস্থিতি এখন অত্যন্ত সংকটময়। ইজরায়েলিরা জানিয়ে দিয়েছে, তাদের আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত ওই অঞ্চলের ওপর চাপ অব্যাহত থাকবে। এর ফলে, গাজার মানুষ অত্যন্ত দুঃসহ পরিস্থিতির মধ্যে পড়েছে এবং আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।