নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর (Durgapuja 2025) অনুদান ইস্যুতে ফের আদালতের দ্বারস্থ সমাজকর্মী সৌরভ দত্ত। কলকাতা হাইকোর্টে তিনি নতুন করে মামলা দায়ের করেছেন পুজো অনুদানের (Donation) অডিট রিপোর্ট প্রকাশের দাবিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবারের পুজোতে (Durgapuja 2025) প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণার পরেই এই বিতর্ক ফের সামনে এসেছে।
সৌরভ দত্ত ২০১৮ সাল থেকেই এই অনুদান বিতর্কে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ, এই অনুদানকে (Donation)সমাজকল্যাণ হিসেবে তুলে ধরলেও, এটি মূলত ভোটব্যাংকের (politics resurface)রাজনৈতিক খেলা। তিনি বলেন, “সরকার যে অডিট রিপোর্ট দিচ্ছে, তা ভুয়ো। এবং এই অনুদান (Donation)ভারতের ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী।”এর আগে হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছিল, রাজ্য সরকারের যুক্তি ছিল দুর্গাপুজো (Durgapuja 2025)শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলার সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইউনেস্কোর দেওয়া ‘ইনট্যানজিবল হেরিটেজ’ মর্যাদার পেছনে সরকার এই (Donation) অনুদান দিয়ে সহায়তা করে। পুজোর সময় রাজ্যে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়, যার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি জড়িত।
এছাড়াও,( Puja committee) পুজো কমিটিগুলি সারা বছর নানা সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকে, যার সুবিধা বহু মানুষ পান। তবু সৌরভ দত্তের মতে, “জনগণের টাকায় যদি অনুদান (Donation)দেওয়া হয়, তবে সেই ব্যয়ের সম্পূর্ণ অডিট সাধারণের সামনে আসা উচিত।” হাইকোর্টে মামলার শুনানির দিন এখনও নির্ধারিত হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপি(Bjp) ইতিমধ্যেই এই ইস্যুকে সামনে এনে শাসক দলকে ধর্ম ও অর্থনীতি নিয়ে দ্বিচারিতার অভিযোগে তুলোধোনা করতে শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
