নিউজ পোল ব্যুরো: কাজল অভিনীত ‘মা’ ধীরে ধীরে বক্স অফিসে নিজের জায়গা পাকা করছে। মুক্তির ১১ দিন পর (Maa Box Office day 11) ছবিটির আয় পৌঁছেছে ৩৫.১৩ কোটিতে। ভারত ও আন্তর্জাতিক আয় মিলিয়ে ছবির মোট কালেকশন এখন ৪১.৪৫ কোটি টাকা। আর এই সংখ্যা বলছে, ২০২৫ সালের শীর্ষ ১০ বলিউড ছবির তালিকায় প্রবেশ করতে ‘মা’-র প্রয়োজন মাত্র ৫.৬ কোটি টাকা।
আরও পড়ুন:Siva Shakthi Datta Passes Away: প্রয়াত ‘আরআরআর’ ও ‘বাহুবলী’র গানের গীতিকার!
২৭শে জুন মুক্তিপ্রাপ্ত এই পৌরাণিক ভৌতিক ছবিটি প্রথম সপ্তাহে ভালো রেসপন্স পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে কিছুটা চাপে পড়েছে। কারণ, একদিকে হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘এফ ওয়ান’ (F1) ও ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ (Jurassic World Rebirth) ভারতীয় বাজারে দারুণ ব্যবসা করছে, অন্যদিকে বলিউডেই প্রতিদ্বন্দ্বিতায় আছে ‘সিতারে জমিন পার’ (Sitare Zameen Par) এবং ‘মেট্রো ইন ডিনো’ (Metro in Dino)-র মতো ছবি। এই অবস্থায় দর্শকদের মন টানা সহজ কাজ নয়।১১তম দিনে ‘মা’ আয় করেছে মাত্র ১ কোটি টাকা, যা ছবিটির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় দৈনিক পতনের দিন। তবুও বিশ্লেষকদের মতে, ছবির (Maa Box Office day 11) কন্টেন্ট এবং কাজলের শক্তিশালী অভিনয় এটিকে পরবর্তী সপ্তাহেও প্রেক্ষাগৃহে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে।
এই মুহূর্তে ছবিটির (Maa Box Office day 11) মূল লক্ষ্য হচ্ছে জন আব্রাহাম অভিনীত ‘দ্য ডিপ্লোম্যাট’ (The Diplomat)-কে ছাড়িয়ে যাওয়া। ‘দ্য ডিপ্লোম্যাট’ এর লাইফটাইম আয় ছিল ৪৭.৩০ কোটি টাকা। সেই জায়গায় ‘মা’ যদি আরও ৫.৬ কোটি টাকা আয় করতে পারে, তাহলে এটি ২০২৫ সালের শীর্ষ ১০ সর্বোচ্চ আয়কারী বলিউড ছবির মধ্যে স্থান করে নিতে পারবে।এই সাফল্য ছবিটির জন্য শুধু একটি সংখ্যা নয়, বরং এটি প্রমাণ দেবে যে, ঐতিহ্য, ভৌতিকতা এবং আবেগ এই তিন এখনো বক্স অফিসে দর্শকদের আকর্ষণ করতে সক্ষম। ‘মা’ ৫০ কোটির গণ্ডি টপকে ২০২৫-এর অন্যতম ব্লকবাস্টার হয়ে উঠতে পারে কি না, সেই দিকেই নজর দর্শকদের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
