Siva Shakthi Datta Passes Away: প্রয়াত ‘আরআরআর’ ও ‘বাহুবলী’র গানের গীতিকার!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: তেলেগু চলচ্চিত্র জগতের বর্ষীয়ান গীতিকার, চিত্রনাট্যকার ও শিল্পী শিব শক্তি দত্ত সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (Siva Shakthi Datta Passes Away)। হায়দ্রাবাদের মানিকোন্ডায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯২ বছর। তিনি অস্কারজয়ী সুরকার এমএম কিরাভানির পিতা এবং বিখ্যাত পরিচালক এসএস রাজামৌলির (S.S. Rajamouli) কাকা ছিলেন।

আরও পড়ুন:Bankura University: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চালু হল সাঁওতালি ভাষায় স্নাতক স্তরের পাঠক্রম

পরিবার সূত্রে জানা গেছে, তার শেষকৃত্য সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। শিব শক্তি দত্ত দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শিব শক্তি দত্তের প্রকৃত নাম ছিল কোদুরি সুব্বারাও। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩২ সালে অন্ধ্রপ্রদেশের কোভুর (Kovur)গ্রামে। ছোটবেলা থেকেই শিল্প ও সৃজনশীলতায় গভীর আগ্রহী ছিলেন। বিদ্যালয়ের পড়াশোনার মাঝে ইতি টেনে তিনি চলে যান মুম্বই এবং স্যার জেজে স্কুল অফ আর্টসে ভর্তি হন। ডিপ্লোমা সম্পন্ন করার পর ফিরে যান কোভুতে এবং চিত্রশিল্পী হিসেবে কাজ শুরু করেন ‘কমলেশ’ ছদ্মনামে। পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে ‘শিব শক্তি দত্ত’ গ্রহণ করেন এবং সিনেমার প্রতি ঝোঁক বাড়ে। সঙ্গীতের প্রতিও ছিল তার আলাদা ভালোবাসা। নিজে গিটার, সেতার এবং হারমোনিয়াম বাজাতে পারতেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি মাদ্রাজে বেশ কিছু পরিচালকের সহকারী হিসেবেও কাজ করেন।

তার চলচ্চিত্রজগতে প্রবেশ ঘটে কিংবদন্তি পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের (K. Raghavendra Rao) সঙ্গে পরিচয়ের মাধ্যমে। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানকি রামুডু’ ছবির মাধ্যমে বড় সুযোগ পান। পরবর্তীতে তিনি ‘বাহুবলী’ (Bahubali), ‘আরআরআর’ (RRR), ‘সাই’, ‘ছত্রপতি’, ‘রাজান্না’, ‘হনু-মান’ (Hanuman)-এর মতো বহু ছবির জন্য গানে কলম ধরেন। এছাড়া পরিচালনা করেন ‘চন্দ্রহাস’ নামের একটি ছবি। শিব শক্তি দত্তের মৃত্যুতে (Siva Shakthi Datta Passes Away) তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। মেগাস্টার চিরঞ্জীবী (Chiranjeevi) একটি পোস্টে বলেন, “ শিব শক্তি দত্তর মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, সংস্কৃত পণ্ডিত, গল্পকার ও বহুমুখী প্রতিভা। তার আত্মার শান্তি কামনা করছি এবং কিরাভানি (M.M. Kreeravani) ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চিরঞ্জীবীর আগামী ছবি ‘বিশ্বম্ভরা’র টিমও শোক (Siva Shakthi Datta Passes Away) জানিয়ে বলেছে, “তার সাহিত্যজ্ঞান এবং সিনেমার প্রতি অবদান অতুলনীয়। তার চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি। সর্বশক্তিমান তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।” শিব শক্তি দত্তের মৃত্যুতে শুধু চলচ্চিত্রই নয়, সাহিত্য এবং শিল্পের অঙ্গনও হারাল এক মূল্যবান রত্নকে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।