নিউজ পোল ব্যুরো: ১২ জুন গুজরাটের (Gujarat) মেঘানিনগরে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা, যা কেবল আহমেদাবাদ (Ahmedabad) নয়, কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Dreamliner), এআই-১৭১ — যা দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার প্রতীক ছিল, আচমকাই ভেঙে পড়ে বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর। প্রাণ হারান বহু যাত্রী। নিহতদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও (Vijay Rupani)। উড়ানে থাকা ১ জন মাত্র যাত্রী বেঁচে ফেরেন অলৌকিকভাবে।
আরও পড়ুন: Texas Flood: ১০০ বছরে দেখা ভয়ংকরতম প্রলয়! বন্যায় জর্জরিত টেক্সাস, মৃত ১০৪, নিখোঁজ বহু
এই ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই শুরু হয় তদন্ত। বিমানের দু’টি ব্ল্যাক বক্স (Black Box) উদ্ধার করে বিশ্লেষণ শুরু করে ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (AAIB)। সেই তদন্তেরই প্রাথমিক রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরে।
প্রতিবেদনটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে সংবাদ সংস্থা সূত্রে ইঙ্গিত মিলেছে ব্ল্যাক বক্সের (Black Box) তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই রিপোর্ট। প্রাথমিক তদন্তে যে ডেটা ও সিগন্যাল মিলেছে, তার বিশ্লেষণেই উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র। যদিও স্পষ্টভাবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে, সপ্তাহের শেষে প্রকাশ্যে আসতে পারে রিপোর্টের পূর্ণাঙ্গ বিবরণ। যা হয়তো খুলে দেবে দুর্ঘটনার আসল রহস্য।
বিশেষজ্ঞদের মতে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Air India), যা ২০১১ সাল থেকে পরিষেবা দিয়ে আসছে, এতবড় দুর্ঘটনার (Air India) মুখে পড়বে— এমনটা কল্পনাও করা যায়নি। তাহলে কী ত্রুটিপূর্ণ প্রযুক্তি, না কি কোনও মানবিক ভুল ছিল এর পেছনে? যা-ই হোক, সারা দেশের চোখ এখন সেই রিপোর্টের দিকেই। কারণ, এই প্রাথমিক রিপোর্টই হয়তো দিতে চলেছে সেই বহু প্রতীক্ষিত উত্তর— “আকাশ থেকে এআই-১৭১-এর পতনের পেছনে আসল কারণ ঠিক কী ছিল?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
