Texas Flood: ১০০ বছরে দেখা ভয়ংকরতম প্রলয়! বন্যায় জর্জরিত টেক্সাস, মৃত ১০৪, নিখোঁজ বহু

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বর্ষা মানেই ভিজে পথ নয়, কখনও কখনও নিয়ে আসে ইতিহাসের সবথেকে কালো অধ্যায়। আমেরিকার টেক্সাস (Texas Flood ) ঠিক এখন সেই বাস্তবতার মুখোমুখি। গত ৪ জুলাই, শুক্রবার, দক্ষিণ-মধ্য টেক্সাসে হঠাৎ করেই নামে প্রলয়ঙ্করী বন্যা (Texas Flood)। একটানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর জলস্তর মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে গিয়ে সৃষ্টি করে এক ভয়াবহ পরিস্থিতির। রাজ্যের গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এত দ্রুত নদীর জল বেড়ে যাওয়ার ফলে কোনও সতর্কবার্তা জারি করার সুযোগই পাওয়া যায়নি।

আরও পড়ুন: Samik Bhattacharya: বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে ধোঁয়াশা জারি, জবাব এড়ালেন শমীক

সবচেয়ে বিপর্যস্ত কের কাউন্টি, যেখানে এক শিশু-ক্যাম্পে যোগ দিতে আসা ২৮ জন শিশু-সহ মোট ৮৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেন্ট্রাল টেক্সাস (Texas Flood) জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের সন্ধানে চলছে তীব্র তল্লাশি অভিযান। তবে আবহাওয়া এখনও আশার আলো দেখাচ্ছে না। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

উদ্ধারকাজ চলছে ঠিকই, কিন্তু প্রতিকূল পরিবেশ ও টানা বৃষ্টির কারণে সেটিও বারবার ব্যাহত হচ্ছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকে “১০০ বছরে টেক্সাসে দেখা সবচেয়ে বড় বিপর্যয়” বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পরিবেশবিদরাও বলছেন, এমন ধ্বংসাত্মক বন্যা এই অঞ্চলে নজিরবিহীন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT