Kingdom Movie Release: বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বিজয় দেবেরকোন্ডার ‘কিংডম’, অ্যাকশন প্রোমোয় মুগ্ধ দর্শকরা!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ (Kingdom Movie Release)-এর মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন দক্ষিণের সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda)। প্রাথমিকভাবে মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, একাধিকবার তারিখ পরিবর্তনের পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে নির্মাতারা। ছবিটি এখন ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। অ্যাকশন, রহস্য আর নাটকীয়তায় ভরপুর এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ভক্তমহলে।

আরও পড়ুন:Dhumketu: ‘গানে-গানে’ মাতোয়ারা সোশ্যাল মিডিয়া, ভাইরাল ধূমকেতুর প্রথম গান!

সোমবার, অভিনেতা বিজয় দেবেরকোন্ডা সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকশনভরা প্রোমো শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “৩১শে জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে আমাদের ছবি (Kingdom Movie Release)। আমাদের ভাগ্য উন্মোচিত হোক।” সেইসঙ্গে দর্শকদের এক ঝলক অ্যাকশন ও নাটকীয়তার স্বাদ দিলেন প্রোমোর মাধ্যমে।

প্রোমোর শুরুতে বিজয়কে দেখা যায় এক সাহসী পুলিশ অফিসারের ভূমিকায়। তবে কিছুক্ষণের মধ্যেই চিত্র বদলে যায়। তিনি রূপ নেন এক বন্দীতে, যিনি কারাগারে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রোমোর চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য এবং নাটকীয় টার্ন ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। বিশেষ করে বিজয়ের বন্দুক চালানো এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রশংসা করেছেন অনেকেই।

প্রোমো রিলিজের পর বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandana) টিজারটি শেয়ার করে মন্তব্য করেন, “ফায়ার! পুরো টিমের জন্য শুভকামনা। ৩১শে জুলাই একটি বড় উদযাপন হতে চলেছে!”
ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। কেউ লিখেছেন, “বিজয়ের অ্যাকশন কামব্যাক লোড হচ্ছে,” কেউ আবার বলেছেন, “ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ” প্রথমে ৩০ মে মুক্তির পরিকল্পনা থাকলেও ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়। পরে ৪ জুলাই নির্ধারিত হলে সেই পরিকল্পনাও বাতিল করতে হয়। নির্মাতারা এক বিবৃতিতে জানান, দেশের পরিস্থিতির কারণে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছিল, তাই নতুন করে ৩১ জুলাই দিনটি বেছে নেওয়া হয়েছে।

টিজারের হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন রণবীর কাপুর (Ranveer Kapoor), তেলেগু সংস্করণে জুনিয়র এনটিআর (Junior NTR) এবং তামিল সংস্করণে সুরিয়া (Surya)। হিন্দি সংস্করণটির নামকরণ হয়েছে ‘সামরাজ্য’। গৌতম তিন্নানুরি (Gowtam Tannanuri) পরিচালিত ও রচিত ‘কিংডম’ একটি দ্বি-পর্বের স্পাই থ্রিলার সিরিজের প্রথম স্যিকুয়াল হিসেবে ধরা হচ্ছে। ছবিতে বিজয়ের পাশাপাশি রয়েছেন ভাগ্যশ্রী বোর্সে ও সত্যদেব। প্রযোজনা করেছেন এস. নাগা ভামসি (Suryadevara Nava Vamsi) ও সাই সৌজন্য। সংগীত পরিচালনায় আছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সব মিলিয়ে, ‘কিংডম’ (Kingdom Movie Release) শুধুমাত্র বিজয় দেবেরকোন্ডার জন্য একটি বড় প্রত্যাবর্তন নয়, বরং দক্ষিণী সিনেমার দর্শকদের জন্য এক নতুন স্পাই থ্রিলার অভিজ্ঞতার প্রতিশ্রুতি। তেলেগু থেকে হিন্দি বিভিন্ন ভাষায় বিশিষ্ট তারকাদের কণ্ঠ ও অনিরুদ্ধের সঙ্গীত মিলিয়ে ছবিটি এক সর্বভারতীয় আকর্ষণ হয়ে উঠেছে।