Narendra Modi: নিশানায় বাংলা! মোদীর পর্যটন বার্তা ঘিরে তীব্র রাজনৈতিক তরজা, কুণালের জবাব “নিজেদের ঘর সামলান আগে!”

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনীতির ময়দানে ফের একবার বাংলাকে কেন্দ্র করেই উত্তপ্ত বাক্যবাণ। বিহারের মঞ্চ থেকে বাংলার পর্যটন নিয়ে উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই কথাতেই জোরালো পাল্টা দিলেন তৃণমূল (TMC) কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। মোদীর (Narendra Modi) ‘জলপাইগুড়িকে জয়পুর’ আর ‘বীরভূমকে বেঙ্গালুরু’ করার স্বপ্নের জবাবে কুণালের কটাক্ষ — “আপনার ঘরেই পহেলগাঁও (Pahalgam Issue) নিরাপদ নয়, আগে সেখানেই পাহারা দিন!”

আরও পড়ুন: PM Modi: জলপাইগুড়ি হবে জয়পুর, বীরভূমে বাজবে বেঙ্গালুরুর সুর! ভোটের আগে মোদীর ‘উন্নয়ন বোমা’ ঘিরে রাজনীতির ঘূর্ণাবর্ত

প্রধানমন্ত্রীর মুখে বাংলার উন্নয়নের বার্তা, কিন্তু তার ভেতরেই লুকিয়ে রাজনৈতিক কৌশল! এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিহারের (Bihar) মোতিহারিতে দাঁড়িয়ে মোদী (Narendra Modi) বলেন, “জলপাইগুড়ি হয়ে উঠুক জয়পুর, বীরভূম হোক বেঙ্গালুরু।” এ যেন পর্যটনের মোড়কে পরোক্ষে বাংলা দখলের বার্তা। এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া কুণাল ঘোষের (Kunal Ghosh)। তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “আপনার জলপাইগুড়ির পর্যটন নিয়ে কতটা ধারণা আছে? যেই পাহাড়-ডুয়ার্স একসময় অশান্ত ছিল, সেই এলাকাকে শান্তি এনে পর্যটনের মানচিত্রে এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুন্দরবন থেকে সমুদ্রতট, গৌড়বঙ্গ থেকে জঙ্গলমহল — পর্যটনে বাংলা আজ দেশের অন্যতম গন্তব্য।”

তিনি আরও বলেন, “বীরভূম (Birbhum) মানেই শুধু উন্নয়ন নয়, এ হচ্ছে সংস্কৃতির প্রাণকেন্দ্র। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন (Shantiniketan) থেকে তারাপীঠ (Tarapith) সব কিছুই এই জেলায়। আপনি চাইলে তথ্য নিতে পারেন, বাংলার পর্যটন কতটা এগিয়েছে। দুর্বল হোমওয়ার্ক করে ফাঁকা বুলি আওড়ানো মানায় না।” তৃণমূলের দাবি, বাংলার পর্যটন নিয়ে মমতা সরকার গত এক দশকে যে কাজ করেছে, তার স্বীকৃতি মিলেছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও। উল্টোদিকে বিজেপি এখন ভোটের মুখে দাঁড়িয়ে উন্নয়নের ভাষা ব্যবহার করলেও, আসলে সেটি তাদের রাজনৈতিক চেষ্টার কৌশল মাত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT