PM Modi: জলপাইগুড়ি হবে জয়পুর, বীরভূমে বাজবে বেঙ্গালুরুর সুর! ভোটের আগে মোদীর ‘উন্নয়ন বোমা’ ঘিরে রাজনীতির ঘূর্ণাবর্ত

breakingnews জেলা দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের ঢাক বেজে উঠতেই প্রধানমন্ত্রীর মুখে (PM Modi) ‘উন্নয়নের মহাকাব্য’। বাংলার মাটিতে পা রাখার আগেই, বিহারের মোতিহারির মঞ্চ থেকে মোদীর (PM Modi) বার্তা, “পশ্চিম ভারতের মতোই পূর্ব ভারতও হবে সমান উন্নত। জয়পুরের আদলে গড়ে উঠবে জলপাইগুড়ি (Jalpaiguri), বেঙ্গালুরুর (Bengaluru) মতো তথ্যপ্রযুক্তি হাবে রূপ নেবে বীরভূম।”

আরও পড়ুন: BJP: নিশানা এবার বাংলার হৃদয়ে! বিজেপির নতুন রণকৌশল — ‘রাম’ নয়, এখন মা দুর্গা-মা কালীর স্মরণে

রাজনৈতিক মহলে তোলপাড়! মোদীর (PM Modi) এই ঘোষণা কি পূর্ব ভারতের ভোটের জমিকে চাষ করার কৌশল? না কি বাংলায় বিজেপির নতুন ‘গেমপ্ল্যান’? বিশেষ করে যখন বীরভূমকে (Birbhum) তুলনা করা হচ্ছে দেশের আইটি রাজধানী বেঙ্গালুরুর (Bengaluru) সঙ্গে। যা কিনা তৃণমূলের শক্ত ঘাঁটি, অনুব্রত মণ্ডলের ‘গড়’ হিসেবে পরিচিত। আবার বিজেপির দখলে থাকা জলপাইগুড়ির (Jalpaiguri) ক্ষেত্রে ‘জয়পুর’ তত্ত্ব নতুন মোড় এনে দিয়েছে রাজনৈতিক সমীকরণে।

মোদীর কথায়, “যেমন পশ্চিম ভারতে মুম্বই (Mumbai), তেমনই পূর্ব ভারতে পটনা হবে পুণের মতো, জলপাইগুড়ি হয়ে উঠবে জয়পুর, বীরভূমেও হবে বেঙ্গালুরুর মতো উন্নয়ন।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কড়া জবাব দিয়ে বলেছেন, “বাংলার উন্নয়ন দেখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে হবে, মোদীর ‘কাগুজে স্বপ্ন’ বাংলার মানুষ মেনে নেবে না। উনি জানেনই না জলপাইগুড়ির বাস্তবতা কী।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই বক্তব্য শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, ভোটের আগে বাংলার জনমানসে গভীর প্রভাব ফেলার পরিকল্পনা। বিশেষ করে যখন সোমবার রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ — তার ঠিক আগেই মোদীর সভা স্পষ্ট বার্তা দিচ্ছে, বিজেপি ২০২৬-এর বাংলার নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। তৃণমূলের গড়ে ‘বেঙ্গালুরু’, বিজেপির ঘাঁটিতে ‘জয়পুর’ মোদীর এই ‘ম্যাপিং অফ ডেভেলপমেন্ট’ সত্যিই কতটা বাস্তব, তা ভবিষ্যৎ বলবে। আপাতত রাজ্য রাজনীতির তাপে, মোদীর ‘ডেভেলপমেন্ট ফর্মুলা’ যে আলোড়ন তুলেছে, তা বলাই বাহুল্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT