নিউজ পোল ব্যুরো: চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। ওল্ড ট্র্যাফোর্ডে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। এই মুহূর্তে বাকি ম্যাচ বা সিরিজ তিনি আর মাঠে ফিরতে পারবেন কি না, সেই নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।
আরও পড়ুন: Durand Cup 2025: ডুরান্ডে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, ফুটবলে শট মেরে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
ইনিংসের ৭৮তম ওভারে ক্রিস ওকসের বল সরাসরি এসে লাগে ভারতীয় উইকেট রক্ষকের (Rishabh Pant) ডান পায়ের বুটে। এলবিডব্লিউর আবেদন করে ইংল্যান্ড। কিন্তু ডিআরএসে উইকেট বাঁচলেও মারাত্মক আঘাত পান পন্থ। তাঁর ডান পা ফুলে ওঠে এবং রক্ত জমে যায়। এমনকি পা ফেলতেও পারছিলেন না তিনি। বাকি খেলোয়াড়দের সহযোগিতায় তাঁকে তৎক্ষণাৎ মাঠের বাইরে নিয়ে আসা হয়। পরে স্ট্রেচারে করে একটি মোবাইল অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মাঠ ছাড়াতে দেখা যায়। স্পষ্টতই কাতরাচ্ছিলেন তিনি।
অধিনায়ক শুভমন গিল আউট হওয়ার পর দলের হাল ধরেন পন্থ (Rishabh Pant)। ৪৮ বলে ৩৭ রান করেছেন তিনি। ভালো ছন্দে ছিলেন। কিন্তু দূর্ভাগ্যবশত মাঠ ছাড়তে হয় তাঁকে। এমন সময় একজন অভিজ্ঞ ব্যাটারকে হারানো, ভারতীয় দলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=h72WZc78JgvKJF47
ভারতীয় বোর্ড বা টিম ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত তাঁর চোট নিয়ে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। তবে টিম সূত্রে খবর, চোট গুরুতর হলে এই টেস্টে আর তাঁর নামা অসম্ভব বলেই মনে করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে।
প্রথম দিন শেষে:
ভারত: ২৬৪/৪ (৮৩)
শার্দুল ঠাকুর ১৯(৩৬)* এবং রবীন্দ্র জাদেজা ১৯(৩৭)*
[সাই সুদর্শন ৬১(১৫১), যশস্বী জয়সওয়াল ৫৮(১০৭)]
বেন স্টোকস ২/৪৭(১৪)
