নিউজ পোল ব্যুরো: গত এক সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে দুই বাংলা। কলকাতাতেই হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরেই রাতে টানা বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই চলছেই বৃষ্টি। চলতি সপ্তাহজুড়েই বাংলাজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির (Heavy Rain Forecast ) সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়াতে বৃষ্টি হবে। বাকি সব জেলা জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি(Heavy Rain Forecast ) হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া তবে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। টানা বৃষ্টির কারণে দুই বাংলাতেই আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। শনিবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
