নিউজ পোল ব্যুরো: আজকের দিনে মহালক্ষ্মীর (Maa Laxmi) আশীর্বাদ কার উপর পড়তে চলেছে, আর কার জীবনে প্রেমের মেঘে ধরবে ফাটল? জেনে নিন ১২ রাশির (Thursday Rashifal) ভাগ্যচক্র কী বলছে এই বৃহস্পতিবারে!
আরও পড়ুন: Wednesday Prediction: আজকের দিনটি আপনার কেমন যাবে? ১২ রাশির বিশদ ভবিষ্যদ্বাণী
মেষ (ARIES): কর্মক্ষেত্রে (Work Place) আপনার প্রচেষ্টা ফল দিতে (Thursday Rashifal) শুরু করবে। অর্থাগমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা জরুরি, পুষ্টিকর খাবার গ্রহণে মন দিন। দাম্পত্যজীবনে (Married Life) সময় দিন, স্ত্রীর পাশে থাকা আপনার দায়িত্ব হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মায়ের সঙ্গে হৃদয়ের কথা ভাগ করে নিন, তাতে মানসিক শান্তি পাবেন।
বৃষ (TAURUS): দিনটি হবে ওঠানামায় (Thursday Rashifal) ভরা। খরচ কিছুটা বাড়লেও আয়ও আসবে নতুন পথে। সহকর্মীদের সাহায্য আপনার কাজে গতি আনবে। সন্তানের কারণে কিছু মানসিক চাপে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্র শুভ, সঙ্গীর সান্নিধ্যে মন খুশি থাকবে। শত্রুরা সক্রিয়, সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।
মিথুন (GEMINI): বিবাহিত জীবনে উন্নতি দেখা দেবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কঠোর পরিশ্রমের যথাযথ ফলও পাবেন। ব্যবসায় (Business) লাভবান হবেন। মানসিক এবং শারীরিক শক্তি বাড়বে, তবে প্রতিপক্ষকে সুযোগ দেওয়া চলবে না। বুদ্ধি ও কৌশলে পরিস্থিতি সামলান।
কর্কট (CANCER): আজ ভাগ্য আপনার পক্ষে নাও থাকতে পারে। কাজের সময় নষ্ট হতে পারে, তাই মনোযোগ বজায় রাখা জরুরি। সবার সঙ্গে সদ্ভাব বজায় না রাখলে সমস্যা বাড়বে। প্রেমে ফাটলের সম্ভাবনা দেখা যাচ্ছে—তাই কথাবার্তায় সংযত থাকুন। স্বাস্থ্যের ব্যাপারেও সতর্কতা জরুরি।
সিংহ (LEO): কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে, খরচ থাকবে নিয়ন্ত্রণে। মানসিকভাবে স্বস্তিতে কাটবে দিন। পরিবারের কোনও প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে নজর দিন। দায়িত্বে স্থিরতা দেখালে ভবিষ্যৎ আপনার পক্ষে কাজ করবে।
কন্যা (VIRGO): বুদ্ধি ও কৌশলে কাজ করলে সাফল্য আপনার সঙ্গী হবে। কর্মস্থলে অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ থাকলেও, সঙ্গীকে সময় দিলে সম্পর্ক মজবুত হবে। পরিবারের প্রবীণদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিতর্ক এড়িয়ে চলুন।
তুলা (LIBRA): আজকের দিন আনন্দময় এবং সক্রিয় কাটবে। ভ্রমণের সম্ভাবনা আছে। বন্ধুবান্ধব বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ থেকে ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব আপনার উন্নতির পথে সহায়ক হবে। তবে প্রেমের সম্পর্কে কিছু বিরক্তি আসতে পারে, ধৈর্য ধরে সমস্যা সামলান।
বৃশ্চিক (SCORPIO): আজ আটকে থাকা টাকা ফেরত আসার ইঙ্গিত রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে এবং শ্বশুরবাড়ি থেকে সুসংবাদ মিলতে পারে। রাগ সংযত রাখলে বিবাহিত জীবন সুখের হবে। আপনার আচরণ পরিবারে প্রশংসা পাবে।
ধনু (SAGITTARIUS): মানসিক চাপ কিছুটা বাড়বে, তবে আয়ও বাড়বে ধীরে ধীরে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রেমজ জীবনে কিছু ঝামেলার ইঙ্গিত, বিশেষ করে মনোমালিন্য থেকে দূরত্ব তৈরি হতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন।
মকর (CAPRICORN): দিনটি কাজের দিক থেকে শুভ হলেও অতিরিক্ত পরিশ্রমে শরীর ও মন ক্লান্ত হতে পারে। আয় প্রত্যাশার তুলনায় কম হলেও স্থাবর সম্পত্তির ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে।
কুম্ভ (AQUARIUS): আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যবসার জন্য শুভ দিন। কোনও গুরুত্বপূর্ণ ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি দেখা দিতে পারে, বিশেষ করে মতভেদ নিয়ে। বড়দের সঙ্গে আলোচনা ফলদায়ক হবে, বিশেষত ব্যবসা সংক্রান্ত বিষয়ে।
মীন (PISCES): আজ আপনার বুদ্ধিমত্তা আপনাকে জটিল পরিস্থিতি থেকে বের করে আনবে। অর্থপ্রাপ্তি শুভ। তবে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, যত্ন নিন। দাম্পত্যজীবনে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
