নিউজ পোল ব্যুরো: উপত্যকা জুড়ে চলছে সন্ত্রাসদমন অভিযান। এর মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ব্যাটালিয়ন সদর দফতর থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান (BSF)। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে খুঁজে বের করার জন্য ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয় বলে জানা গিয়েছে।
নিখোঁজ জওয়ানের নাম সুগম চৌধুরী, যিনি পান্থাচক-এ মোতায়েন ৬০তম ব্যাটালিয়নের একজন সদস্য। সূত্রের খবর নিখোঁজ বিএসএফ জওয়ানকে (BSF) শ্রীনগরে ব্যাটালিয়ন সদর দফতরের এলাকার আশপাশ থেকে খুঁজে বের করার চেষ্টা করা সত্ত্বেও তার কোনও খোঁজ পাওয়া জায়নি। এতেই বাড়ছে উদ্বেগ। নিখোঁজের একটি রিপোর্ট দায়ের করা হয়েছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিএসএফ কর্তাদের মতে, সুগম চৌধুরীকে শেষবার ব্যাটালিয়ন প্রাঙ্গণে দেখা গিয়েছিল কিন্তু আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানোর পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন : জঙ্গি দমনে আরও কড়া সেনা, এবার জম্মু-কাশ্মীরে শুরু Operation Shiv Shakti
পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার পর এই ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে, শ্রীনগরের দাচিগাম এলাকায় ‘অপারেশন মহাদেব’-এর অধীনে সেনাবাহিনী পহেলগাঁও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান শাহ ওরফে মুসা এবং আরও দুই জঙ্গিকে গুলি করে নিকেশ করেছে। অভিযান এখনও চলছে। সেই ঘটনার একদিন পরেই অপারেশন শিবশক্তির অধীনে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার পর আরও দুই জঙ্গিকে নিকেশ করা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://youtube.com/@thenewspole
