F-35 নয়! ট্রাম্পের শুল্ক চাপের পাল্টা জবাবে মোদী সরকারের কৌশলী প্রত্যাখ্যান

দেশ

নিউজ পোল ব্যুরো: মার্কিন যুদ্ধবিমান (Fighter Jets) F-35 কিনছে না ভারত। ওয়াশিংটনের (Washington) বারবার আহ্বান সত্ত্বেও নয়াদিল্লি (New Delhi) এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আর এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে।

আরও পড়ুন: Calcutta High Court: চার মাস পরও উত্তপ্ত সামশেরগঞ্জ, তদন্তে গতি আনতে SIT-কে কড়া নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনই থাকছে

রাশিয়া (Russia) থেকে তেল ও অস্ত্র কেনার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন। ৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হচ্ছে। এর মাঝেই এক প্রতিবেদনে জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফেব্রুয়ারির মার্কিন সফরের সময় F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি সামনে আনেন ট্রাম্প। বিষয়টি দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের ‘গভীরীকরণ’ হিসেবে তুলে ধরেন তিনি।

কিন্তু ভারত সরকার এই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। বরং যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে, তারা বিদেশ থেকে শুধু কেনা নয় বরং যৌথ ডিজাইন ও দেশীয় উৎপাদনেই জোর দিচ্ছে। অর্থাৎ ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপেই বিশ্বাসী নয়াদিল্লি (New Delhi)। বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান মূলত চিনের মতো প্রতিপক্ষকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র। ভারতীয় বায়ুসেনার হাতে এই জেট গেলে আকাশপথে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারত। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমান কেনার চেয়ে প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় উৎপাদন বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমানে ভারত নিজস্বভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘AMCA’ তৈরির পথে এগোচ্ছে। তবে তাতে আরও ৮-১০ বছর সময় লাগতে পারে। এই ফাঁক পূরণে অনেক বিশেষজ্ঞ অল্পসংখ্যক পঞ্চম প্রজন্মের বিমান আমদানির পরামর্শ দিলেও, দিল্লি এখনই আমেরিকার ‘F-35’ গ্রহণে ইচ্ছুক নয়। ভারত সরকার কৌশলীভাবে জানিয়ে দিয়েছে, শুল্ক চাপিয়ে চাপ তৈরি নয়, প্রযুক্তি ভাগাভাগি ও সমতা ভিত্তিক অংশীদারিত্বই আগামীর পথ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole