নিউজ পোল ব্যুরো: থ্যালাসেমিয়ার( Thalassemia) মতো মরণব্যাধির বিরুদ্ধে এক অনন্য উদাহরণ স্থাপন করলেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সমাজসেবী ( Social worker) সুব্রত সরকার(Subrata Sarkar) । রক্তদানের মাধ্যমে সচেতনতা ছড়ানো এবং থ্যালাসেমিয়া(Thalassemia Awareness) মুক্ত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে তাঁর নিরলস প্রচেষ্টাকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি ভুটানের(Bhutan) থিম্পুতে (Thimpu) আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানের মধ্যে মোট ২০ জন সমাজসেবীকে সম্মান জানানো হয়। তাঁদের মধ্যে ভারত থেকে নির্বাচিত পাঁচজনের একজন হলেন সুব্রত সরকার।

১৯৯৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত, একটানা ৩০ বছর ধরে মোট ১০৬ বার রক্তদান করেছেন সুব্রতবাবু। দেশের বিভিন্ন প্রান্তে, বহুবার জরুরি ভিত্তিতে তিনি এগিয়ে এসেছেন অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে। থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে শুধু রক্তদানেই থেমে থাকেননি, তিনি এই রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে জনসচেতনতামূলক অনুষ্ঠান, র্যালি এবং প্রচারে অংশ নিয়েছেন বহুবার। এই অসামান্য অবদানের জন্য থিম্পু শহরে আয়োজিত আন্তর্জাতিক পুরস্কার বিতরণী মঞ্চে তাঁকে সম্মান জানানো হয়।
আরও পড়ুন: Ghatal Floods: জলমগ্ন আড়গোড়ায় দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পুরস্কার হাতে নিয়ে আবেগভরা কণ্ঠে সুব্রত সরকার বলেন, “এটা আমার একার সম্মান নয়, এটা গোটা রায়গঞ্জের, সব রক্তদাতার। যদি আমরা সকলে শুধু বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব। আমি আজীবন এই লড়াইয়ে থাকব।” সুব্রত সরকারের এই সেবামূলক কাজ উত্তরবঙ্গবাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয় মানুষ, চিকিৎসক সমাজ এবং প্রশাসনিক মহলে তাঁর এই স্বীকৃতিকে সাধুবাদ জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
