Amit Shah: ভোটার তালিকায় শুদ্ধি নয় ষড়যন্ত্র? বিরোধীদের অভিযোগে শাহর পালটা প্রশ্নবাণ

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন করে বিহারে (Bihar) ভোটার তালিকার সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে বিরোধী INDIA জোট এই প্রক্রিয়াকে ‘অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দেগে দিলেও, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই আপত্তিগুলিকে কটাক্ষ করে জানালেন, এই প্রক্রিয়া নতুন নয়, নেহরুই শুরু করেছিলেন।

আরও পড়ুন: Dilip Ghosh: সিএএ-এর পরও অবমাননা কেন? অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের

সম্প্রতি বিহারের (Bihar) এক জনসভা থেকে অমিত শাহ তীব্র আক্রমণ শানান কংগ্রেস ও আরজেডির বিরুদ্ধে। তিনি স্পষ্ট করে বলেন, ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া যায়। এই কাজের বিরোধিতা মানেই, কার্যত অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়া। তাঁর কথায়, “কংগ্রেস (Congress) ও লালুর দল যদি অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতায় আসতে চায়, তবে বিহারের মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন।”

রাহুল গান্ধীর নাম না করেও তাকে নিশানা করে শাহ (Amit Shah) বলেন, একের পর এক নির্বাচনে হারতে হারতে বিরোধী নেতা এখন নির্বাচন কমিশনের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন। কিন্তু, নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, তালিকা সংশোধনের খসড়ায় নাম বাদ যাওয়ার কোনও অভিযোগ এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফ থেকে জমা পড়েনি। অভিযোগ জানানোর সময় এখনও বাকি ২৩ দিন। এমন অবস্থায় অমিত শাহের (Amit Shah) স্পষ্ট বক্তব্য, “যে সমস্ত দল এখন চিৎকার করছে, তারা এখনও কোনও লিখিত অভিযোগই জমা দেয়নি। তাহলে এত অভিযোগ কেন? এটা তো নিয়মিত প্রক্রিয়া। ২০০৩ সালে শেষবার হয়েছিল। এর আগে নেহরু নিজেই এই প্রক্রিয়ার সূচনা করেছিলেন।”

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিরোধীরা আদৌ নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাস্তবসম্মত আশঙ্কা করছে, নাকি আগাম নির্বাচনী পরাজয়ের অজুহাত খুঁজছে? বিহারে (Bihar) ভোটার তালিকা থেকে “অবৈধ” ভোট বাদ দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে একপক্ষ স্বাগত জানালেও, বিরোধীরা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole