Pragya Thakur: মালেগাঁও মামলায় মোদীর নাম জড়ানোর চাপ দেওয়া হয়েছিল,বিস্ফোরক অভিযোগ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে তৎকালীন কংগ্রেস সরকারকে তোপ

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলা (Malegaon Blast Case) নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠল। মামলায় একসময় অভিযুক্ত এবং বর্তমানে বেকসুর খালাসপ্রাপ্ত বিজেপি (BJP) নেত্রী প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur) এক বিস্ফোরক অভিযোগ করে জানালেন, তাকে জোর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নাম বলাতে চাপ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Brahmos Missile : ‘পাকিস্তান আবার কোনও পাপ করলে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের নিকেশ করবে’ হুঁশিয়ারি মোদীর

প্রজ্ঞা (Pragya Thakur) বলেন, “আমার উপর প্রবল মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করা হয়েছিল। বলা হয়েছিল মোদীজি, যোগীজি এবং ভাগবতজির নাম বললে আমার কষ্ট লাঘব হবে। কিন্তু আমি মিথ্যে বলিনি। আমি গুজরাটের বাসিন্দা এই কারণ দেখিয়ে মোদীর নাম জড়ানোর চেষ্টা করা হয়েছিল।” তিনি আরও জানান, রাম মাধবসহ শীর্ষ বিজেপি নেতাদেরও মামলায় টেনে আনার ষড়যন্ত্র হয়েছিল।শুধু প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur) নন, প্রাক্তন ATS আধিকারিক মেহবুব মুজওয়ারও সম্প্রতি দাবি করেছেন, তাকেও RSS প্রধান মোহন ভাগবতকে গ্রেফতার করতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি।

তার কথায়, “এই মামলাকে গেরুয়া সন্ত্রাসের রূপ দেওয়ার একটা সুপরিকল্পিত চক্রান্ত ছিল। তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা হয়েছিল।” ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ে বিস্ফোরণে ৬ জন প্রাণ হারান এবং শতাধিক মানুষ আহত হন। ঘটনাস্থলে পাওয়া মোটরবাইকটি প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত ছিল। এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করে ATS। দীর্ঘ বিচারপর্ব শেষে গত বৃহস্পতিবার এনআইএ-এর বিশেষ আদালত প্রজ্ঞা ঠাকুর-সহ ৫ জনকে বেকসুর খালাস দেয়।

এরপরই কংগ্রেস (Congress) সরকারের বিরুদ্ধে মুখ খুলে আবারও ‘রাজনৈতিক ষড়যন্ত্র’-এর অভিযোগ আনলেন প্রজ্ঞা। বিজেপি শিবির বলছে, এই অভিযোগ প্রমাণ করে দেয় কীভাবে তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আইন ব্যবস্থাকে ব্যবহার করেছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole