নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, শনিবারের দিনটি (Saturday Horoscope) শনি গ্রহের প্রভাবকে কেন্দ্র করে নানা রাশির ওপর ভিন্নভাবে প্রভাব ফেলে। কেউ এই প্রভাবে সম্মান ও লাভের মুখ দেখবেন, আবার কারও জন্য থাকবে কিছু সাবধানতা অবলম্বনের বার্তা। দেখে নেওয়া যাক, শনিবার (৯ আগস্ট) কেমন কাটবে মেষ থেকে সিংহ রাশির জাতকদের জন্য।
আরও পড়ুন: Friday Astrology: এই ৫ রাশি পাবেন লক্ষ্মীর আশীর্বাদ
মেষ রাশি: শনি (Saturday Horoscope) আপনার সংসার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে গেলে পুরনো দূরত্ব কমবে। শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। তবে খরচ বাড়তে পারে, তাই একটু পরিকল্পনা করে চলাই শ্রেয়। মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তার ভোগান্তি এড়াতে বিশ্রাম ও মেডিটেশন প্রয়োজন।
জ্যোতিষ পরামর্শ: হনুমানজীর (Bajrangbali) পূজায় গুড় ও ছোলা নিবেদন করুন, মানসিক ভারসাম্য বজায় থাকবে।
বৃষ রাশি: শনি দেবতার (Saturday Horoscope) কৃপায় পূরণ হতে পারে বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছা। বন্ধ হয়ে থাকা অর্থ আসতে পারে হাতে। কোনো পুরনো মামলা-মোকদ্দমা থেকেও লাভ মিলতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সূচনা হতে পারে। পরিবারের সঙ্গে মধুর সময় কাটবে। তবে খাদ্যাভ্যাসে অনিয়ম থাকলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।
জ্যোতিষ পরামর্শ: দেবী লক্ষ্মীর চরণে পদ্মফুল অর্পণ করুন, অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে।
মিথুন রাশি: শনি আপনার ভাগ্য বাড়ানোর জন্য প্রস্তুত। কর্মক্ষেত্রে অভিজ্ঞ কারও সাহায্যে আপনি লাভবান হবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। ভাইবোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে মানসিক চাপকে দূরে রাখতে নিজেকে ব্যস্ত রাখুন সৃজনশীল কাজে।
জ্যোতিষ পরামর্শ: ভগবান বিষ্ণুকে তুলসীপাতা অর্পণ করুন, মানসিক প্রশান্তি বজায় থাকবে।
কর্কট রাশি: আজকের দিনটি আনন্দময়। নতুন কিছু কেনাকাটা করতে পারেন। কিন্তু বাজেটের বাইরে ব্যয় না করাই ভালো। পারিবারিক পরিবেশ থাকবে মধুর। কোনও শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে হজমের সমস্যা দেখা দিতে পারে। জলপান বেশি করুন।
জ্যোতিষ পরামর্শ: শিবলিঙ্গে জল অর্পণ করুন, শারীরিক ও মানসিক শান্তি আসবে।
সিংহ রাশি: আত্মবিশ্বাসে ভরপুর একদিন অপেক্ষা করছে। অতীতে করা কোনো প্রচেষ্টা আজ সফলতার মুখ দেখাতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা যোগাযোগ আপনার লাভের পথ খুলে দিতে পারে। পিতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। ঘরোয়া জীবনে শান্তি বজায় থাকবে। ঘুমে অনিয়ম থাকলে ক্লান্তি বাড়বে।
জ্যোতিষ পরামর্শ: সূর্যদেবকে জল অর্পণ করুন, কর্মে সাফল্য ও মানসিক ভারসাম্য বজায় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
