Ramcharan Teja: সদ্‌গুরুর মেয়ের মতো ঔজ্জ্বল্য চাই, তাই কঠোর নিয়ম মেনে চলছেন উপাসনা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: নতুন আলো, নতুন আঙ্গিকে রামচরণ (Ramcharan Teja)-উপাসনার পরিবারে এসেছে ছোট্ট কন্যাসন্তান। ২০২৩ সালের ২০ জুন হায়দরাবাদে (Hydrabad) তাদের ঘরে আলো জ্বালায় ছোট্ট সেই মেয়ে। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনে জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানান এই জনপ্রিয় অভিনেতা ও তাঁর স্ত্রী উপাসনা। তাঁদের ব্যস্ত জীবনযাত্রার মাঝে সন্তান নেওয়ার জন্য আলাদা পরিকল্পনা করার সময় পাননি তারা। কিন্তু ২০২২ সালে সদ্‌গুরুর (Sadhguru) সঙ্গে উপাসনার সাক্ষাৎকার এক গভীর প্রভাব ফেলে তাঁদের জীবনে। সেই সাক্ষাৎকারের কয়েক দিন পরেই সুখবর শোনা যায়।

আরও পড়ুন:New Tax Bill 2025: নতুন আয়কর বিল ২০২৫ পেশ লোকসভায়: কী বদল এল, আপনার পকেটেই বা কী প্রভাব পড়বে?

এই নবজাতককে তারা (Ramcharan Teja) লালন-পালনে এক বিশেষ নিয়ম মেনে চলছেন, যা সদ্‌গুরুর উপদেশমতে। উপাসনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মেয়ের খাদ্যাভাসে ‘রাগি’ রাখা হয়, যা সদ্‌গুরুর কথামতোই। রাগি হল একটি পুষ্টিকর শস্য, যা বিশেষভাবে ত্বকের ঔজ্বল্য ও শরীরের সুস্থতার জন্য উপকারী। পাশাপাশি প্রতিদিন মেয়েকে ‘কাঞ্জি’ খাওয়ান, যা বিট, গাজর, সর্ষে ও জল দিয়ে তৈরি একটি প্রোবায়োটিক পানীয়। এই কাঞ্জি তৈরি করে দুই-তিন দিন জারে রেখে খাওয়ানো হয়। এটি শরীরের পাচনতন্ত্র সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

উপাসনা বলেন, “সদ্‌গুরুর মেয়ে রাধে জাগ্গিকে দেখুন, তাঁর ত্বক যেমন ঔজ্জ্বল্যময়, শরীরও ফিট। সদ্‌গুরু আমাকে স্পষ্টভাবে বলেছেন, আমার মেয়ের খাদ্যাভাসে রাগি রাখব এবং কাঞ্জি খাওয়াবো। আমি সেটা অক্ষরে অক্ষরে মেনে চলছি। এটা আমার জন্য কোনো বিকল্প নয়।” উপাসনার এই কঠোর কিন্তু প্রেমময় শৃঙ্খলা মেয়েকে শুধু শারীরিক সুস্থতা দেয়নি, বরং তার মধ্যে এক ধরণের অভ্যন্তরীণ শক্তি ও উদ্যম সৃষ্টি করেছে। সদ্‌গুরুর পরামর্শ অনুসরণ করে এই নিয়ম মেনে চলাটা উপাসনার কাছে এক ধরনের আত্মিক শিক্ষারও মতো।

তিনি বিশ্বাস করেন, ছোট থেকেই মেয়েকে নিয়ম মেনে চলতে শিখানো গুরুত্বপূর্ণ, তা ভালো লাগুক বা না লাগুক। রামচরণ (Ramcharan Teja)-উপাসনার (upasana)এই বিশেষ পন্থা ও সদ্‌গুরুর প্রভাব অনেকের কাছেই একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। শুধু শিশুর শারীরিক স্বাস্থ্য নয়, বরং তার মানসিক ও আত্মিক বিকাশের ক্ষেত্রেও এটা বিশেষ ভূমিকা রাখছে। ছোট্ট মেয়েটির জীবন শুরু হয়েছে সদ্‌গুরুর ( Sadhguru) দিকনির্দেশনার আলোয়, যা ভবিষ্যতে তার উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রসারিত করবে বলে মনে করেন তাঁর মা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT