Mithun Chakraborty: বিলাওয়ালের যুদ্ধ হুঁশিয়ারিতে ‘প্রস্রাবের সুনামি’র পাল্টা জবাব মিঠুনের! উত্তপ্ত জল-রাজনীতি ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: সিন্ধু নদ (Indus water) নিয়ে ভারত-পাকিস্তানের রাজনৈতিক জলঘোলা যেন আরেক দফা তুঙ্গে! পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির (Bilawal Bhutto Zardari) যুদ্ধের হুঁশিয়ারিতে এবার চরম স্বরে জবাব দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে মিঠুনের বক্তব্য ছিল যথারীতি তার নিজস্ব কৌতুকমিশ্রিত কড়া ভঙ্গিমায়। তিনি (Mithun Chakraborty) বলেন, “একটা বিশাল বাঁধ বানাব, যেখানে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করবে, তারপর সেই বাঁধ খুলে দেব। তখন ওদের দেশে প্রস্রাবের সুনামি নামবে!”

আরও পড়ুন: KBC-তে ‘দেশপ্রেম’-এর স্পেশাল এপিসোড, অপারেশন সিঁদুর থেকে ‘ভারত মাতা কি জয়’, হট সিটে সশস্ত্র বাহিনীর বীররা!

মিঠুন (Mithun Chakraborty) আরও বলেন, “আমার পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি কোনো বিরোধ নেই। ওরা ভালো মানুষ। ওরা যুদ্ধ চায় না। কিন্তু যদি ওদের রাজনীতিকরা এমন আগুনঝরা কথা বলেন, তাহলে আমাদের মাথা গরম হয়ে গেলে কিন্তু ব্রহ্মসও যেতে পারে।”

মূলত, ভারত কর্তৃক সিন্ধু জলচুক্তি (Indus water treaty) স্থগিত করাকে কেন্দ্র করে পাকিস্তান যেন ক্রমাগত কূটনৈতিক ও সামরিক দিক থেকে চাপ বাড়াচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) পারমাণবিক হামলার হুঁশিয়ারির একদিন পরেই বিলাওয়াল ভুট্টো ফের যুদ্ধের ভাষায় কথা বলেন। এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দাবি করেন, “সিন্ধুর জল আটকে দিলে তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত।”

বিলাওয়াল আরও বলেন, “মোদী (Narendra Modi) যদি সিন্ধু প্রকল্প চালু করেন, তাহলে পাকিস্তান তার ছয়টি নদী পুনরুদ্ধারের জন্য প্রস্তুত। পাকিস্তানের জনগণের সেই শক্তি আছে।” উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) ঘোষণা করেছেন, এই চুক্তি আর পুনরায় কার্যকর করা হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole